১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
রাষ্ট্রপতি বেছে নিতে তাড়াহুড়ো করছে না সরকার, বেশি আলোচনায় কার নাম পেপটাইড ইনজেকশনের উন্মাদনা: বিজ্ঞান যতটা বলছে, বাজার তার চেয়ে অনেক বেশি প্রতিশ্রুতি দিচ্ছে ইসলামে নারীর মর্যাদা: মূল উৎসে ফিরে দেখার সময় টোকিও ট্রায়াল: অসমাপ্ত ন্যায়বিচারের দীর্ঘ ছায়া নতুন ‘কমিক’ নকশায় এয়ার জর্ডান ৪, অনলাইনে কিনতে পারবেন আজই কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড় এত দ্রুত, ভবিষ্যৎ নিয়ে চিন্তায় এর নির্মাতারাও সৌদি আরবের পরমাণু চুক্তিতে বিশ্বজুড়ে নতুন অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা নির্বাচনের মুখোশ খুলে ফেললে গণতন্ত্রের সামনে যে ভয়াবহ বিপদ অগ্ন্যাশয়ের ক্যানসারে নতুন আশার আলো, ওষুধ উদ্ভাবনে আমেরিকার মডেল নিয়ে নতুন আলোচনা ইরানে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, কূটনৈতিক সমাধানের পথ এখনো অনিশ্চিত

বিএসএমএমইউতে ফরেনসিক মেডিসিন বিভাগের অনলাইন ক্লাস শুরু

  • Sarakhon Report
  • ০৩:১৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
  • 243

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রথমবারের মত ফরেনসিক মেডিসিন বিভাগের অনলাইন ক্লাসের শুরু হয়েছে। একই সঙ্গে বিভাগটির তৃতীয় ব্যাচের নবীনবরণ এবং গবেষণা দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বেসিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসবের শুভ উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বা মেডিক্যাল কলেজে ফরেনসিক মেডিসিন বিভাগ থাকবে না এটা হতেই পারে না। এ বিভাগ না থাকলে একটি প্রতিষ্ঠানের অপূর্ণ থেকে যায়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ফরেনসিক মেডিসিন বিভাগ আমি চালু করেছি। ইতিমধ্যে আমরা ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ তৈরি করতে শুরু করেছি। নানান সীমাবদ্ধতার মধ্য দিয়ে ফরেনসিক মেডিসিন বিভাগ এগিয়ে যাচ্ছে। খুব শীঘ্রই ফরেনসিক মেডিসিন বিভাগে মর্গ, অটোপসি টেবিল স্থাপন করা হবে। এটি চালু করা গেলে শিক্ষার্থীরা হাতে কলমে শিক্ষালাভ করতে হবে।

অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বর্তমান আধুনিক বিশ্বে ফরেনসিক মেডিসিনের গুরুত্ব অনেক। অপরাধ ও অপারাধী শনাক্তকরণে ফরেনসিক মেডিসিন বিভাগ অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। যারা এ বিভাগে ভর্তি হয়েছে তাদের উজ্জ্বল ভবিষ্যত রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরেনসিক মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহা আলম।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক অনুষদের ডিন অধ্যাপক ডা. আহমেদ আবু সালেহ, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোঃ বেলায়েত হোসেন খান প্রমুখসহ বিভাগের বিভিন্ন স্তরের শিক্ষক, মেডিক্যাল অফিসর, রেসিডিন্ট ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি বেছে নিতে তাড়াহুড়ো করছে না সরকার, বেশি আলোচনায় কার নাম

বিএসএমএমইউতে ফরেনসিক মেডিসিন বিভাগের অনলাইন ক্লাস শুরু

০৩:১৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪