০৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের, পুলিশের অভিযানের প্রতিবাদে উত্তেজনা

শুক্রবার বিকেলে আন্দোলনে পুলিশের হস্তক্ষেপের প্রতিবাদে সন্ধ্যায় শাহবাগ অবরোধ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সন্ধ্যা ছয়টার দিকে তারা শাহবাগের হাদি চত্বরে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় এলাকায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায় এবং সড়কজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কেবল জাতীয় জাদুঘরের সামনের সড়কটি যানবাহনের জন্য খোলা রাখা হয়েছিল।

রাজনৈতিক নেতাদের যোগদান
সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটওয়ারী এবং ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন।

সংঘর্ষে আহত প্রায় চল্লিশ
শুক্রবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের কাছে জামুনা অভিমুখে পদযাত্রা করার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের প্রায় চল্লিশ নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে সংগঠনের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার রয়েছেন বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো. ফারুক জানান।

অন্যান্য আহতদের মধ্যে ঝুমা, মনির, ফয়সাল, জয়, জুলকার, মোশাররফ, নিলয়, অনিক, ওমর, রহাত, রাসেল, আহাদ, মাহিন, আজাদ, শামীম, সোহেল, শাওন, সাব্বির, জিসান, মজিদ, ইউসুফ, রিফাত ও ইমন রয়েছেন। এছাড়া আরও সাতজনের পরিচয় এখনো জানা যায়নি এবং হাসপাতালে নতুন করে আহতদের আনা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের, পুলিশের অভিযানের প্রতিবাদে উত্তেজনা

১১:০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬