০৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

সিলেটে ভোট কেন্দ্রে উত্তেজনা, আটক ৩ জন যুবক

সিলেটে তিনটি কেন্দ্রে দলে দলে লোক ঢুকে পড়ার কারণে রাতে উত্তেজনা বিরাজ করেছিল। স্থানীয় জনতা ও পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মিরাবাজার জামেয়া ভোট কেন্দ্রে রাত প্রায় ১০টার দিকে তিন যুবক পর্যবেক্ষক পরিচয়ে প্রবেশ করে। স্থানীয়রা তাদের দেখে প্রতিবাদ জানালে যুবকরা সরে যাওয়ার চেষ্টা করে। জনতা তাদের আটক রাখলে রাত ১১টায় সুবহানীঘাট থানা পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়।

সিলেটে পর্যবেক্ষক পরিচয়ে ভোটকেন্দ্রে প্রবেশ, আটক ৩

একই সময় নগরের ৪ নম্বর ওয়ার্ডে আম্বরখানা সরকারী কলোনী ভোট কেন্দ্রে একদল লোক প্রবেশের চেষ্টা করে। স্থানীয় বিএনপি কর্মীরা প্রতিবাদ করলে পুলিশ পরিস্থিতি শান্ত করে। বিএনপি অভিযোগ করেছে যে, জামায়াতের কিছু লোক জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে কেন্দ্রে ঢুকে পড়েছিল। তবে এয়ারপোর্ট থানার ওসি মোবাশ্বির আহমদ জানিয়েছেন, ভোট কেন্দ্রে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক এবং পুলিশ মোতায়েন রয়েছে।

নগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী জানিয়েছেন, প্রতিপক্ষ প্রার্থীর কর্মী ও সমর্থকরা দলে দলে ভোট কেন্দ্রে ঢুকার চেষ্টা করেছে। তিনি বিষয়টি সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে জানিয়েছিলেন। রাত্রি জাগরণের মাধ্যমে কেন্দ্র পাহারায় থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

নকল পরিচয় দিয়ে ধরা আসল পুলিশ!

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

সিলেটে ভোট কেন্দ্রে উত্তেজনা, আটক ৩ জন যুবক

০৪:২৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬