১১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
ইরানে জাতীয়তাবাদের ঢেউ, কূটনীতির পথ কঠিন করে তুলছে অ্যান উইডিকম্বের মৃত্যু: সাবেক ব্রিটিশ মন্ত্রীর হত্যাকাণ্ডে সন্ত্রাসবিরোধী তদন্ত রাশিয়ার সাইবার হামলায় ইউরোপে কড়া পদক্ষেপ, নিষেধাজ্ঞার জালে গোয়েন্দা ইউনিট ও হ্যাকাররা  আলাবামায় কৃষ্ণাঙ্গ ভোটারদের রাজনৈতিক লড়াই নতুন চ্যালেঞ্জের মুখে মেইনে অভিবাসন অভিযানে গুলিতে নিহত ব্যক্তি, তদন্তে উঠছে নানা প্রশ্ন কৃত্রিম বুদ্ধিমত্তার তথ্যকেন্দ্র নিয়ে কৃষকদের উদ্বেগ, জমি পানি বিদ্যুৎ সংকটে নতুন বিতর্ক ‘স্বপ্নের’ কর্ণফুলী টানেল এখন যেন ‘দুঃস্বপ্ন’ ইউক্রেন সংকটের শেষ লড়াইয়ে লিন্ডসে গ্রাহাম, নিষেধাজ্ঞা আইনের স্বপ্ন নিয়েই শেষ যাত্রা হরমুজ প্রণালী ঘিরে নতুন উত্তেজনা, ইরানের তেলবাহী জাহাজে মার্কিন অবরোধ পুনর্বহালের ঘোষণা ভাঙনের প্রান্তে বিশ্ব: শক্তির পুনর্বিন্যাস, জনসংখ্যা সংকট এবং অনিশ্চিত আগামী

সিলেটে ভোট কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তাকে মারধরের ঘটনায় উত্তেজনা

সিলেটের বালাগঞ্জ উপজেলায় ভোটকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার রাতে পূর্ব গৌরীপুর ইউনিয়নের মহিশাষী ভোটকেন্দ্রে প্রার্থীর এক এজেন্টের কেন্দ্র প্রবেশকে কেন্দ্র করে প্রিসাইডিং কর্মকর্তাকে মারধরের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, রাত আটটার দিকে সিলেট-৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অংশ বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুসলেহ উদ্দীনের এজেন্ট কেন্দ্রে প্রবেশ করলে বিএনপির প্রার্থী এম এ মালিকের অনুসারীরা প্রতিবাদ শুরু করেন।

সিলেটে ১১ দলীয় জোটের প্রিসাইডিং কর্মকর্তাকে বিএনপির মারধর - সংবাদ 247

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এজেন্টের প্রবেশ নিয়ে প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। উত্তেজনা তীব্র হয়ে গেলে কয়েকজন কর্মী প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর করেন। রাত একটার দিকে এম এ মালিকের গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, মহিশাষী কেন্দ্রে একটি গোষ্ঠী ভোট ডাকাতির চেষ্টা করেছে এবং বিষয়টি জানতে পেরে প্রার্থী ঘটনাস্থলে যাচ্ছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা সারওয়ার আলম বলেন, প্রিসাইডিং কর্মকর্তা কেন এজেন্টকে কেন্দ্রে প্রবেশের সুযোগ দিয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, রাতের বেলা কেন্দ্রে প্রবেশের সুযোগ নেই এবং হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ইরানে জাতীয়তাবাদের ঢেউ, কূটনীতির পথ কঠিন করে তুলছে

সিলেটে ভোট কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তাকে মারধরের ঘটনায় উত্তেজনা

০৪:৩৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬