০৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
স্বাস্থ্যকর খাদ্য কেন এখনও নাগালের বাইরে? যুক্তরাষ্ট্রে আফগান অভিবাসীদের তথ্য সংগ্রহ ঘিরে নতুন উদ্বেগ, জোরালো হচ্ছে বিতর্ক যুক্তরাষ্ট্রে কমছে সহিংস অপরাধ, স্বস্তি ফিরছে শহরগুলোতে সাবেক রাষ্ট্রপতি হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটের সামনে গাড়িচাপায় ৮২ বছরের নারী নিহত, বিচারের দাবিতে পরিবার ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, দেশে প্রাণহানি বেড়ে ৪৩ সিলেটে গাছ থেকে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত মুম্বাইয়ের গল্পে গুলজারের ৭৬ বছর: যে শহর এক কিশোর অভিবাসীকে কবি বানিয়েছে পাঁচ বইয়ে পাঁচ ভুবনের যাত্রা, ইতিহাস থেকে ভবিষ্যৎ—পাঠকের জন্য নতুন পাঁচ ঠিকানা সৌদি আরবকে পরমাণু জ্বালানি সমৃদ্ধকরণে ছাড়, দক্ষিণ কোরিয়ার প্রশ্ন—‘আমাদের নয় কেন?’

মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, দেশে আর মব কালচার বরদাশত করা হবে না। দাবি-দাওয়া আদায়ের নামে সড়ক-মহাসড়ক অবরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।

পরিচিতি ও মতবিনিময় সভায় মন্তব্য

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গণতন্ত্র বজায় রাখার শর্ত

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সংস্কৃতি অব্যাহত থাকবে। মিছিল-সমাবেশের অধিকার থাকবে এবং মত প্রকাশ করা যাবে। তবে জনগণকে ভোগান্তিতে ফেলতে বা জননিরাপত্তা বিঘ্নিত করতে মব সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না।

মন্ত্রণালয় ও পুলিশের ভাবমূর্তি

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানেই শুধু পুলিশ নয়, এ মন্ত্রণালয়ের অধীনে আরও বিভিন্ন সংস্থা কাজ করে। পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে এবং অতীতে যে নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছিল তা পুনরুদ্ধার করতে হবে।

দুর্নীতি ও জবাবদিহি

স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুরোপুরি দুর্নীতিমুক্ত করার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, সর্বস্তরে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কোনও ধরনের অবৈধ তদবির গ্রহণযোগ্য হবে না।

অপরাধে জড়িত বাহিনী সদস্যদের ব্যবস্থা

তিনি আরও জানান, বাহিনীর কোনও সদস্য যদি অপরাধে জড়িত থাকে, তাৎক্ষণিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুপস্থিতি

আইজিপিসহ বাহিনীর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তারা সাক্ষাৎ করেছেন, সম্ভবত অন্য দায়িত্বে ব্যস্ত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যকর খাদ্য কেন এখনও নাগালের বাইরে?

মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

০৮:১৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬