০২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
স্বাস্থ্যকর খাদ্য কেন এখনও নাগালের বাইরে? যুক্তরাষ্ট্রে আফগান অভিবাসীদের তথ্য সংগ্রহ ঘিরে নতুন উদ্বেগ, জোরালো হচ্ছে বিতর্ক যুক্তরাষ্ট্রে কমছে সহিংস অপরাধ, স্বস্তি ফিরছে শহরগুলোতে সাবেক রাষ্ট্রপতি হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটের সামনে গাড়িচাপায় ৮২ বছরের নারী নিহত, বিচারের দাবিতে পরিবার ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, দেশে প্রাণহানি বেড়ে ৪৩ সিলেটে গাছ থেকে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত মুম্বাইয়ের গল্পে গুলজারের ৭৬ বছর: যে শহর এক কিশোর অভিবাসীকে কবি বানিয়েছে পাঁচ বইয়ে পাঁচ ভুবনের যাত্রা, ইতিহাস থেকে ভবিষ্যৎ—পাঠকের জন্য নতুন পাঁচ ঠিকানা সৌদি আরবকে পরমাণু জ্বালানি সমৃদ্ধকরণে ছাড়, দক্ষিণ কোরিয়ার প্রশ্ন—‘আমাদের নয় কেন?’

জনগণের প্রতি প্রতিশ্রুতি রক্ষা করবো: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, জনগণের প্রতি যে কমিটমেন্ট আমরা নিয়েছি তা রক্ষা করা হবে। সরকারের মূল লক্ষ্য হলো জনগণের সেবা নিশ্চিত করা। সকলের সহযোগিতায় বিদ্যমান সমস্যাগুলো নির্মূল করা হবে এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও দুর্নীতিমুক্ত করা হবে।

মন্ত্রী দায়িত্ব গ্রহণের পর সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

গণতন্ত্রের মূলে সরকারি কাজ

মন্ত্রী বলেন, ‘আমরা একটি বড় লক্ষ্য নিয়ে দায়িত্ব গ্রহণ করেছি। আমাদের প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছেন এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে মন্ত্রিসভা কাজ করছে। আমাদের প্রতিটি কাজের মূল ভিত্তি হবে গণতন্ত্র।’

স্থানীয় সরকারের শূন্য পদ পূরণ

জেলা পরিষদ, উপজেলা ও পৌরসভার বর্তমান শূন্যতা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘স্থানীয় সরকারের অনেক পদ বর্তমানে ফাঁকা রয়েছে। আমরা যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে এই শূন্যতা পূরণ করার চেষ্টা করব। রাতারাতি এটি সম্ভব নয়, তবে অবিলম্বে প্রক্রিয়া শুরু করা হবে।’

দুর্নীতি নির্মূল ও জনগণের সমস্যা সমাধান

মন্ত্রী আরও বলেন, ‘বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দুর্নীতি দূর করা এবং জনগণের সমস্যা সমাধান করা আমাদের অগ্রাধিকার। আগের সরকারের সময়ের অনিয়মগুলো আমরা খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

অর্থনৈতিক পরিস্থিতি ও স্থিতিশীলতা

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে। ব্যাংকিং খাত নিয়ন্ত্রণে আসছে। পরিস্থিতি যতটা খারাপ বলা হচ্ছে, বাস্তবে সরকার তা সফলভাবে মোকাবিলা করছে।’

আইনশৃঙ্খলা ও সামাজিক পরিস্থিতি

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা এবং অর্থনৈতিক পরিস্থিতি এতটা খারাপ নয়। মব কালচার নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা তৈরি করতে সক্ষম হচ্ছে। সর্বপরি, প্রধানমন্ত্রীর অর্পিত দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করব। সব কিছুর উপরে উঠে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন। দেশের উন্নয়নে জনগণের অংশগ্রহণ অপরিহার্য।’

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যকর খাদ্য কেন এখনও নাগালের বাইরে?

জনগণের প্রতি প্রতিশ্রুতি রক্ষা করবো: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

০৮:৩৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬