০৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
আমেরিকার নতুন কৌশল, আসিয়ানের কঠিন ভারসাম্য সাগরে ৩৬ দিন ধরে ভেসে থাকা শ্রীলঙ্কান বাবা-ছেলেকে উদ্ধার করল বাংলাদেশি জেলেরা মারধরের পর ছাত্রলীগ পরিচয়ে কারাগারে, যা ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হবিগঞ্জে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ, ব্যাংকে অবরুদ্ধ পাটওয়ারী ও সারজিস সন্তানহীন হয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের বড় শহর, কমছে শিশুর সংখ্যা যুক্তরাষ্ট্রে ডাকযোগে ভোটে বিধিনিষেধ, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইল ট্রাম্প প্রশাসন হংকংয়ের সাবেক বিরোধী নেতা উ চি-ওয়াইকে যুক্তরাজ্যে ছয় মাস থাকার অনুমতি ২১ বছর বয়সেই সাহিত্যজগতে ঝড় তুলেছিলেন ব্রেট ইস্টন এলিস, ‘লেস দ্যান জিরো’ নিয়ে মুখ খুললেন ত্বকের যত্নে নতুন চমক, একসঙ্গে আর্দ্রতা ও উজ্জ্বলতা দেবে টোনার প্যাড এইডস প্রতিরোধে অর্থসংকট, বিশ্বজুড়ে আবারও এইচআইভি সংক্রমণ বাড়ার শঙ্কা

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান মামলায় অভিযোগ গঠন শুনানি শেষ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রোববার সাবেক সাংসদ শামীম ওসমান ও আরও ১১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন বিষয়ক শুনানিতে রাষ্ট্রপক্ষ তাদের সমাপনী যুক্তি উপস্থাপন করেছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ঘটানো হত্যাকাণ্ডে আসামিদের সংশ্লিষ্টতা বিস্তারিতভাবে তুলে ধরেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা।

ফাতুল্লা ও সিগন্যালবোর্ডে ১০ জন নিহত

রাষ্ট্রপক্ষ জানায়, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ আগস্ট নারায়ণগঞ্জের ফাতুল্লা ও সিগন্যালবোর্ড এলাকায় ১০ জনকে হত্যা করা হয়। এই ঘটনায় শামীম ওসমানের পুত্র আয়ান ওসমান, ভাগনে আজমেরি ওসমান, আয়ানের ভগ্নিপতি মিনহাজ উদ্দিন আহমেদ দিকি এবং শামীমের শ্যালক তানভীর আহমেদ টিটুও আসামি। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোরতুজা মজুমদার শুনানি মুলতবি রেখে আগামী ২৩ এপ্রিল আসামি পক্ষের যুক্তি শোনার দিন ধার্য করেছেন।

বিচারপতি গোলাম মর্তুজাকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান করে প্রজ্ঞাপন

বিচারিক প্রক্রিয়া এগিয়ে চলছে

গত ১৯ জানুয়ারি এই মামলায় রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। পরে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। জুলাই অভ্যুত্থানে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে দেশজুড়ে বিভিন্ন মামলায় বিচার প্রক্রিয়া চলছে। এই মামলাটি এ মুহূর্তে সবচেয়ে হাই-প্রোফাইল মামলাগুলোর একটি।

জনপ্রিয় সংবাদ

আমেরিকার নতুন কৌশল, আসিয়ানের কঠিন ভারসাম্য

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান মামলায় অভিযোগ গঠন শুনানি শেষ

০২:৪৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬