০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
নারীর উত্থানে বদলে যাচ্ছে ভারতীয় সিনেমা, তবু সুযোগে ঘাটতির অভিযোগ জি৭ বৈঠকে ইরান ইস্যুতে ঐক্য খোঁজ, ন্যাটো নিয়ে ট্রাম্পের সমালোচনার ছায়া বড়দিনেই ফিরছে জাদুর দুনিয়া: নতুন হ্যারি পটার সিরিজে চমক, প্রকাশ পেল টিজার ও মুক্তির দিন ইরানের ‘ডিজিটাল বাহিনী’: ৪ লাখ বট দিয়ে সত্যের ওপর আঘাত, যুদ্ধ এখন অনলাইনের মঞ্চে উপসাগরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, কুয়েতের শুওয়াইক বন্দরেও আঘাত হরমুজ প্রণালী ‘শত্রুদের জন্য বন্ধ’—জাহাজ চলাচলে সতর্কবার্তা আইআরজিসির ভারতে জ্বালানি সংকটের গুজব: সরকার বলছে পর্যাপ্ত মজুত, তবু পাম্পে দীর্ঘ লাইন স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক থামছে না কেন যুদ্ধের আগুনে জ্বালানি সংকট, এশিয়াজুড়ে মূল্যঝড় ও সরবরাহ বিপর্যয় ইরানের হামলায় রিয়াদ ও কুয়েতে আঘাত, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র

গরমে চুলের যত্নে ডাঃ জাহেদ পারভেজের পরামর্শ

  • Sarakhon Report
  • ০৫:৪৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
  • 132

ডাঃ জাহেদ পারভেজ
গরমের দিন মানেই চুল নিয়ে বাড়তি চিন্তা! একে তো গরমে  ধূলো আর ঘাম, তার সঙ্গে চুলের রুক্ষভাব তো আছেই! সব মিলিয়ে গরম এলেই খুসকি, ডগাফাটা চুল আর চুলের রুক্ষতাও যেন নিত্যসঙ্গী হয়ে পড়ে! বাতাসের আর্দ্রতা এই সময় বেশি থাকায় চুল নেতিয়েও থাকে। কাজেই এই গরমের দিনগুলোয় চুলের বাড়তি যত্ন নেয়া  দরকার!

চলুন জেনে নেওয়া যাক গরমে চুলের যত্ন নিবেন যেভাবে-

চুলেরও চাই এসপিএফ তাই বাড়ির বাইরে  যাওয়ার আগে চুলে আর স্ক্যাল্পে সানস্ক্রিন লাগিয়ে ম্যাসাজ করে নিন।

চুল বেঁধে রাখুন- গরমে খোলা চুল মানেই প্রচণ্ড অস্বস্তি। তাই চুলটা বেঁধে রাখাই ভালো!  স্কার্ফ বা টুপিতে ঢেকে রাখুন চুল।

শ্যাম্পুর ব্যবহার- চুলের সম্পূর্ণ ভালো করতে ডাক্তারের পরামর্শে  শ্যাম্পু মাখুন। নারকেল, শিয়া বাটার, অর্গান অয়েল-বেজড শ্যাম্পু চুলের পক্ষে ভালো! একই সঙ্গে শ্যাম্পু ঠিকমতো লাগানোও সমান জরুরি! চুলে সরাসরি শ্যাম্পু লাগাবেন না। স্ক্যাল্পে ঘষে ফেনা করুন, তারপর সেই ফেনা চুলে লাগিয়ে ধুয়ে নিন। তাতে অতিরিক্ত শ্যাম্পুতে চুল রুক্ষ হবে না।

চুলের আর্দ্রতা রক্ষা- গরম আর ঘাম চুল এতটা চটচটে করে দেয় যে, মনে হয় রোজ শ্যাম্পু করি! কিন্তু তাতে চুল রুক্ষ হওয়া অবশ্যম্ভাবী! সপ্তাহে তিনবারের বেশি কোনোমতেই শ্যাম্পু করবেন না আর প্রতিবার কন্ডিশনার অবশ্যই লাগাবেন!

আর্দ্রতা চুলের গভীরে ধরে রাখতে কন্ডিশনিংয়ের পাশাপাশি থেরাপিউটিক হেয়ার অয়েল ম্যাসাজ করতে পারেন। নারকেল, অলিভ আর আমন্ড অয়েল চুলের স্বাস্থ্য আর বাড়বৃদ্ধির পক্ষে খুব ভালো! সাতদিন বা চৌদ্দদিন অন্তর চুলে অয়েল ম্যাসাজ নিন।

চুল ছোট করে কেটে নিন- এই গরমে চুল একটু ছোট করে কেটে ফেললে আরাম পাবেন। এতে চুল ভিজবে কম  এবং  চুল আবার বড় হয়ে যাবে।

চুল সারাক্ষণ বেঁধে রাখবেন না- যদি চুল না কাটেন, তা হলে লম্বা চুল কিন্তু সারাদিন বেঁধে রাখবেন না! গরম এড়াতে অনেকে সেই কাজটাই করেন, ফলে চুলের গোড়ায় খুব ঘাম জমে যায়। মাঝে-মধ্যে চুল খুলে পাখার নিচে বসুন, ভালো করে চুলটা শুকিয়ে নিন।
ভেজা চুল বাঁধবেন না- চুল ভেজা অবস্থায় বেঁধে রাখলে চুলের ক্ষতি তো হয়ই, চুলের গোড়ায় ঘামও জমতে থাকে। চুল ভালো করে শুকিয়ে তবে আলগা করে বেঁধে রাখবেন। খুব টাইট করে বাঁধলে গোড়ায় চাপ পড়ে চুল দুর্বল হয়ে যায়।
জনপ্রিয় সংবাদ

নারীর উত্থানে বদলে যাচ্ছে ভারতীয় সিনেমা, তবু সুযোগে ঘাটতির অভিযোগ

গরমে চুলের যত্নে ডাঃ জাহেদ পারভেজের পরামর্শ

০৫:৪৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪