০৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

শাইনপুকুর সিরামিকসকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত ১০০ শতাংশ মার্জিনে এলসি খোলার ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক শাইনপুকুর সিরামিকস লিমিটেডকে একটি বিশেষ বিধিনিষেধ থেকে অব্যাহতি দিয়ে সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে প্রয়োজনীয় কাঁচামাল আমদানির জন্য ১০০ শতাংশ মার্জিনে ঋণপত্র (এলসি) খোলার অনুমতি দিয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের উপ-গভর্নর ড. মো. কবির আহমেদের সই করা এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়। ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ-২-এর পরিচালক মো. বায়েজিদ সরকার দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এ নির্দেশনা পাঠান।

নির্দেশনায় বলা হয়েছে, একই আইনের ২৭(ক)(৩) ধারার আওতায় থাকা বিধিনিষেধ শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ক্ষেত্রে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, কারখানাটির শিল্প উৎপাদন অব্যাহত রাখা এবং বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারীর কর্মসংস্থান রক্ষার স্বার্থে মানবিক ও অর্থনৈতিক বিবেচনায় এ বিশেষ নিয়ন্ত্রক ছাড় দেওয়া হয়েছে।

তবে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক কয়েকটি কঠোর শর্ত আরোপ করেছে।

শাইনপুকুর সিরামিকস লিমিটেডকে তাদের সব ধরনের ব্যবসায়িক ও পরিচালন আয় একটি নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা রাখতে হবে।

সোনালী ব্যাংক পিএলসিকে ওই নির্ধারিত হিসাব থেকে আনুপাতিক হারে নিয়মিতভাবে তাদের বকেয়া অর্থ আদায় করতে হবে।

এ বিশেষ ঋণসুবিধার বিপরীতে অর্থ বিভাগ বা বাংলাদেশ ব্যাংকের ওপর কোনো আর্থিক দায় বা বাধ্যবাধকতা বর্তাবে না বলেও স্পষ্ট করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এ ছাড়া নির্দেশনায় বলা হয়েছে, ভবিষ্যতে এ ব্যবস্থার কারণে সোনালী ব্যাংক পিএলসি, সরকার বা সংশ্লিষ্ট কোনো পক্ষ বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো ধরনের আর্থিক সহায়তা বা পুনঃঅর্থায়নের দাবি করতে পারবে না।

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

শাইনপুকুর সিরামিকসকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত ১০০ শতাংশ মার্জিনে এলসি খোলার ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

০৭:০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬