১২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
অতীত ভুলে নয়, মতপার্থক্য মিটিয়ে সামনে এগোতে হবে: দীনেশ ত্রিবেদী ইরান যুদ্ধেই কি মধ্যবর্তী নির্বাচনে বিপদে পড়ছে ট্রাম্পের রিপাবলিকান দল? স্কুলে হামলা চালিয়ে সহপাঠীকে হত্যা, আত্মহত্যার আগে সরাসরি সম্প্রচার করল শিক্ষার্থী ডলার বন্ড তুলতে দৌড়াচ্ছে ভারতের চার বেসরকারি ব্যাংক বন্ডের সুদহার কয়েক দশকের সর্বোচ্চ, কমল স্বর্ণের দাম চেয়ারম্যানের বিদায়ের পরই টাটা সন্সের বার্ষিক সভা স্থগিত মার্কিন সামরিক গবেষণার হাত ধরে চীনের রোবট কুকুরের উত্থান পশ্চিম তীরে অবরুদ্ধ বাড়িতে মার্কিন পতাকা তুলেও রক্ষা পেলেন না ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি, আলোচনার সম্ভাবনা নাকচ ট্রাম্পের হারানো ইনকা নগরীর খোঁজে ‘আসল ইন্ডিয়ানা জোন্স’, ৫৩ বছর পর মিলল সত্যের সন্ধান

প্রচণ্ড গরমে ত্বকে র‍্যাশ বা চুলকানি!

  • Sarakhon Report
  • ০২:৪০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
  • 181
অধ্যাপক ডাঃ এস এম বখতিয়ার কামাল
গরমের শেষ সময় চলছে। এ সময়টাতে তাপমাত্রা অত্যধিক হওয়ার কারণে ঘাম ও ঘামাচির সমস্যা যেমন বাড়ে তেমনি বাড়ে ত্বকে র‌্যাশ বা চুলকানির সমস্যাও। গরমের শেষ সময়ে এসব সমস্যা থেকে পরিত্রাণ পেতে মেনে চলতে হবে কিছু বিষয়। যা আপনার ত্বকের সুরক্ষা করতে পারে।

সাধারণত এ সময়ের আর্দ্র বাতাসের কারণে প্রকৃতিতে বৃদ্ধি পেতে শুরু করে বিভিন্ন ধরনের রোগ-জীবাণু। ফলে শরীরে ঘামের সংস্পর্শে এসে ছত্রাক তৈরি করে। এই ছত্রাকই ত্বকের বিভিন্ন ধরনের সমস্যার কারণ হয়ে উঠে। যা প্রচণ্ড গরমে অতি বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। মনে রাখতে হবে গরমে ত্বকে সবচেয়ে বেশি যে ছত্রাকটির সংক্রমণ করে সেটি হলো টিনিয়া। এই ছত্রাক শরীরের বিভিন্ন অংশে জমে থাকা ঘাম এবং ধুলাবালিতে দ্রুত বংশ বিস্তার করে। ছত্রাকের এই উপস্থিতি ত্বকে বিভিন্ন ধরনের ক্ষত ও চুলকানি তৈরি করে।
করণীয়- ত্বকে চামড়ার ভাঁজে এই সমস্যা বেশি হতে দেখা যায়।
এ ধরনের সমস্যা নিয়ন্ত্রণে শুরুতেই যেটি করতে হবে তাহলো শরীর বা ত্বককে শুকনো রাখা। গোসলের পর কিংবা কোনো কারণে ঘামে শরীর ভিজে গেলে দ্রুত তা তোয়াল দিয়ে মুছে নিন।
নিয়মিত পোশাক পরিচ্ছন্ন রাখুন। জীবাণু সংক্রমণ এড়াতে কাপড় ধোয়ার পর ডেটল পানিতে তা জীবাণুমুক্ত করে নিতে পারেন। ত্বকের সুরক্ষায় কাপড়ে প্রাধান্য দিন সুতি বস্ত্রকে।

পোশাকের সঙ্গে চামড়ার অধিক ঘর্ষণের ফলে অনেক সময় ত্বকে ক্ষতের সৃষ্টি হয়। তাই গরমে আঁটসাঁট পোশাক পরার পরিবর্তে বেছে নিন ঢিলেঢালা পোশাককে।
একই প্রসাধনী, চিরুনি, তোয়ালে পরিবারের সব সদস্য একসঙ্গে ব্যবহার করার অভ্যাস থাকলে এখনই তা পরিবর্তন করুন।
ত্বকে র‌্যাশ বা চুলকানি এড়াতে নিয়মিত হাত-পায়ের নখ ছোট রাখুন। কেননা, বড় নখে জীবাণুর সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার সুযোগ পায়। কোনো স্থানে চুলকানি বা জ্বালাপোড়া দেখা দিলে সেখানে হাত স্পর্শ বা ঘষাঘষি না করে আক্রান্ত স্থানে বরফ দিতে পারেন। ত্বকের যেকোনো সংক্রমণে ত্বকে ক্রিম, লোশন বা যেকোনো প্রসাধনী ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে এবং গরমের কারণে ত্বকে সমস্যা জটিল হয় তাহলে নিতে হবে চর্মরোগ বিশেষজ্ঞের চিকিৎসা।
লেখক অধ্যাপক ডাঃ এস এম বখতিয়ার কামাল 
চর্ম যৌন এলার্জি ও চুল রোগ বিশেষজ্ঞ 
চেম্বার ডাঃ কামাল হেয়ার এন্ড স্কিন সেন্টার 
১৪৪ BTI সেন্টার গ্রীণ রোড ফাম গেইট ঢাকা 
জনপ্রিয় সংবাদ

অতীত ভুলে নয়, মতপার্থক্য মিটিয়ে সামনে এগোতে হবে: দীনেশ ত্রিবেদী

প্রচণ্ড গরমে ত্বকে র‍্যাশ বা চুলকানি!

০২:৪০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪