০৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
ভারতের বেসরকারি হাসপাতাল খাতে বিস্তার: বিনিয়োগের জোয়ার, কিন্তু সেবার খরচ কতটা নাগালের মধ্যে? গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এ বড় পরিবর্তন, আসছে ‘আল্ট্রা’ সংস্করণ আমেরিকার প্রথম মুসলিম সেনেটর হওয়ার দৌড়ে থাকা তরুণ রাজনীতিবিদ আবদুল এল সাইদ কে? টেস্টে ফেল করলে কি এসএসসি পরীক্ষায় বাধা দিতে পারে স্কুল? যোগ্যতার সরকার: পাকিস্তানের গণতন্ত্রে এখন প্রয়োজন দক্ষতার নতুন কাঠামো তেল কি আবার ১০০ ডলারে উঠবে? মধ্যপ্রাচ্য সংঘাতে সরবরাহ ঝুঁকিতে বাড়ছে দাম হামসদৃশ উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, বাংলাদেশে মৃতের সংখ্যা ৯২২ ইউরোপে ভয়াবহ খাদ্য সংকটের আশঙ্কা, তীব্র দাবদাহে ধস নামছে কৃষি উৎপাদনে ২০ বছর পূর্তিতে নতুন গান নিয়ে ফিরছে বিগব্যাং বুসান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি ‘দ্য টেবিল: ডে অ্যান্ড নাইট’

বিচারক দেবাংশু কুমার বরখাস্ত

  • Sarakhon Report
  • ০৬:২৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
  • 178

নিজস্ব প্রতিবেদক

বিচারক দেবাংশু কুমার সরকারকে বরখাস্ত করা হয়েছে। স্ত্রীর করা যৌতুক ও নারী নির্যাতন মামলায় রংপুরের সাবেক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক দেবাংশু কুমার সরকারকে (বর্তমানে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত) সাময়িক বরখাস্ত করেছে আইন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

২০২২ সালের ২২ এপ্রিল ৩০ লাখ টাকা যৌতুক না দেওয়ায় শারীরিক নির্যাতনের অভিযোগ এনে ডা. হৃদিতা সরকার তার স্বামী দেবাংশু সরকারসহ চারজনের নামে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা করেন। মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, তিনি রংপুর মেডিকেল থেকে এমবিবিএস পাস করার পর বর্তমানে চিকিৎসা পেশায় নিয়োজিত আছেন। ২০১৫ সালের ১১ মে তাদের বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠানে স্বামী ৩০ লাখ টাকা যৌতুক দাবি করেন।

পরে বাদীর বাবা ৫০ ভরি সোনাসহ ২৫ লাখ টাকার উপহার সামগ্রী দেন। বিয়ের কিছুদিন না যেতেই আসামি পুনরায় একটি নতুন গাড়ি কিনে দেওয়ার জন্য ৩০ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় বাদীকে শারীরিক ও মানসিক নির্যাতন চালান।

আইন সচিব মো. গোলাম সারওয়ারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, দেবাংশু কুমার সরকার, সংযুক্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী জজ) আইন ও বিচার বিভাগের বিরুদ্ধে হৃদিতা সরকারে দায়ের করা পিটিশন মামলায় (৩৭/২০২২) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, রংপুর কর্তৃক নারী ও শিশু নির‌্যাতন দমন আইন ২০০০, এর অধীন অপরাধ বিচারের উদ্দেশ্যে আমলে নেওয়ায় জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা,২০১৭ এর বিধি ২৫(১) (ক) অনুযায়ী সুপ্রিম কোর্টের পরামর্শ গ্রহণক্রমে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

জনপ্রিয় সংবাদ

ভারতের বেসরকারি হাসপাতাল খাতে বিস্তার: বিনিয়োগের জোয়ার, কিন্তু সেবার খরচ কতটা নাগালের মধ্যে?

বিচারক দেবাংশু কুমার বরখাস্ত

০৬:২৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪