০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
বাহরাইনে মার্কিন নৌঘাঁটির ধ্বংস: যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় বড় সতর্কবার্তা কিশোরদের মানসিক আশ্রয় যখন এআই: সহায়ক প্রযুক্তি নাকি নতুন ঝুঁকি? নেপালের মরদেহ শনাক্ত সংকট: এখনো নিখোঁজ ২,৪২৬ জন; ৫১৭ বিদেশি নাগরিক রাজধানীতে গ্যাস সংকট তীব্র, ৪০-৫০ টাকার গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা রংপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা, নিখোঁজ গাড়ি উদ্ধারে অভিযান ঢাকার যানজট কমাতে ৪ মাসের সময়সীমা, করওয়ান বাজারের কাঁচাবাজার যাবে গাবতলীতে ক্যানসারের ঝুঁকি কমাতে এখন থেকেই মানুন ৫টি সহজ অভ্যাস নিজ দলের কর্মীর সঙ্গে বিরোধ, মারধরের পর যুবদল নেতার মৃত্যু একই দিনে মনপুরার ৩ শিশু নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত, লড়াই হবে ভিক্টোরিয়ার সঙ্গে

পাঁচ বছর পরেও কানাডা মাতাচ্ছেন প্রমি

  • Sarakhon Report
  • ০৫:০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • 153

সারাক্ষণ প্রতিবেদক
২০১৯ সালে প্রথমবার কানাডা প্রবাসী বাংলাদেশীদের নিমন্ত্রণে কানাডা গিয়েছিলেন এই প্রজন্মের শ্রোতানন্দিত সঙ্গীতশিল্পী তামান্না প্রমি। পাঁচ বছর পর আবারো তিনি কানাডা গিয়েছেন প্রবাসী বাংলাদেশীদের নিমন্ত্রলে গান শোনাতে। তবে গত বারের চেয়ে এবারের কানাডা সফর প্রমির সঙ্গীত জীবনের জন্য অনেক বেশি আনন্দের, উচ্ছ্বাসের এবং সফলতার। কারণ আগের বারের চেয়ে এবার কানাডাতে শো যেমন করছেন বেশি গানে গানে শ্রোতা দর্শকের ভালোবাসাতে মুগ্ধও হচ্ছেন বেশি।

গত ২২ জুন প্রমি কানাপা গিয়েছেন। সেখানে গিয়ে ২৪ জুন মন্ট্রিয়ালে ’কানাডা বাংলাদেশ সলিডারিটি মেলা’তে সঙ্গীত পরিবেশন করেন তিনি। মূলত এই আয়োজনেই নিমন্ত্রিত হয়ে কানাডায় গিয়েছেন প্রমি। পরবর্তীতে গত ১ জুলাই টরেন্টোতে কানাডা সেলিব্রেশন ডে’তে আরো একটি শো’তে অংশ নেন। প্রমি জানান আগামী ৬ জুলাই টরেন্টোর স্কারবোরোর বুচমাউন্ট প্লাজাতে সঙ্গীত পরিবেশন করবেন। এবারের কানাডা সফর নিয়ে প্রমি বলেন,‘ মূলত মন্ট্রিয়ালে যে শোটি ছিলো সেটিই ছিলো আমার মূল অনুষ্ঠান। শো’র আগেরদিন আমি জানলাম যে বৃষ্টি হবে।

যেহেতু খোলা জায়গায় শো ছিলো, তাই একটু দু:শ্চিন্তা ছিলো। কিন্তু তারপরও যথারীতি শো হলো। যখন আমি গান গাইতে শুরু করলাম তখনই বৃষ্টি শুরু হলো। কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করেই দর্শক গান শুনছিলেন আমার। প্রচণ্ড বৈরী আবহাওয়ার মধ্যেই মেলাতে উপচেপড়া মানুষের মধ্যেই আমি সঙ্গীত পরিবেশন করি। আমার জন্য যা ছিলো এক অন্যরকম ভালোলাগার বিষয়। তবে সত্যি কথা হলো যে এবারের কানাডা সফরটা আমার কাছে আগের বারের চেয়ে আরো বেশি ভালোলাগার। কারণ পরবর্তীতে কানাডা সেলিব্রেশন ডে’তেও শ্রোতা দর্শকের ভালোবাসায় মুগ্ধ হয়েছি আমি।

আমার মনে গেঁথে গেলো এই দু’টো শোতে সবার ভালোবাসা পেয়ে। গানে গানে সবার ভালোবাসা নিয়ে এভাবেই এগিয়ে যেতে চাই আমি। আর আজীবন গান বুকে লালন করে গানই গেয়ে যেতে চাই।’ তামান্না প্রমি জানান তার সর্বশেষ প্রকাশিত মৌলিক গান ছিলো ‘বুঝেছে মন’। গানটি লিখেছেন আতিউর রহমান, সুর সঙ্গীত করেছেন শান সাইক। গেলো মাসেই গানটি প্রকাশিত হয়েছে তামান্না প্রমির নিজস্ব ইউটিউব চ্যানেল ‘তামান্না প্রমি’তে। প্রমি জানান ৬ জুলাইয়ের শো শেষে আগামী ৯ জুলাই তিনি দেশের উদ্দেশ্যে রওনা হবেন।

জনপ্রিয় সংবাদ

বাহরাইনে মার্কিন নৌঘাঁটির ধ্বংস: যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় বড় সতর্কবার্তা

পাঁচ বছর পরেও কানাডা মাতাচ্ছেন প্রমি

০৫:০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪