০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
১৩০ বছরের ঐতিহাসিক ঘড়ির নতুন জীবন, যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে বিশেষ আয়োজন তুরস্ককে ৭০ কোটি ডলারের জেট ইঞ্জিন বিক্রিতে এগোচ্ছে যুক্তরাষ্ট্র দুর্যোগের দিনে টিকে থাকার পাঠ: কেন বাড়ছে জরুরি প্রস্তুতির গুরুত্ব বিশ্বকাপের বল নিয়ে গোলরক্ষকদের দুশ্চিন্তা, প্রশ্নের উত্তর দিলেন জো হার্ট ২০৩৮ বিশ্বকাপ আয়োজনেও আগ্রহী যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্পের উপদেষ্টা সিয়াটলে ইরান-মিসর ম্যাচ ঘিরে বিতর্ক, রংধনু পতাকা নিয়ে ফিফার সিদ্ধান্তে উত্তেজনা মোজার্টের অজানা সুরের খাতা আবিষ্কার, মিলল সাতটি নতুন সংগীতকর্ম ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাই না টেনেসি উইলিয়ামসের নাটক থেকে অপেরা: পাখি, অন্ধকার রহস্য আর গথিক আবহে নতুন রূপ ইউরোপে রেকর্ডভাঙা তাপপ্রবাহ, জলবায়ু পরিবর্তন ছাড়া ‘প্রায় অসম্ভব’ বলছেন বিজ্ঞানীরা

রুনা লায়লা’কে ঘিরে গানে গানে মুগ্ধতা ছড়ালেন তারা

  • Sarakhon Report
  • ০৯:০০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • 145

সারাক্ষণ প্রতিবেদক
‘খুব সুন্দর একটি অনুষ্ঠান হয়েছে। ফেরদৌসের উপস্থাপনাও যেমন সুন্দর ছিলো যারা গান গেয়েছে প্রত্যেকেই খুব ভালো গেয়েছে। সবকিছু মিলিয়ে আমার কাছে অনুষ্ঠানটি খুব ভালোলেগেছে। কারণ অনুষ্ঠানের আইডিয়াটা ডিফরেন্ট ছিলো।’ এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে গত ৩ জুলাই উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা’কে নিয়ে ভিন্ন ধরনের আয়োজন সম্পর্কে এমনই বলছিলেন রুনা লায়লা।

মূলত রুনা লায়লার সঙ্গীত জীবনের ষাট বছর পুর্তিতে একটু ব্যতিক্রম ঘরানার আয়োজন করে এনটিভি। রুনা লায়লার পর্বটির উপস্থাপনা করেন চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। রুনা লায়লাকে ঘিরে পর্বটিতে সঙ্গীত পেিবশন করেন আঁখি আলমগীর, লুইপা, সাব্বির, ঝিলিক, কোনাল, অপু আমান। আঁখি আলমগীর রুনা লায়লার গাওয়া কয়েকটি জনপ্রিয় গান একসাথে পরিবেশন করেন। লুইপা পরিবেশন করেন রুনা লায়লার সুর করা লুইপারই মৌলিক গান ‘এই দেখা শেষ দেখা’, যে গানটি লিখেছিলেন প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার।

লুইপা বলেন,‘ এই নিয়ে শ্রদ্ধেয় রুনা ম্যাডামের সামনে তারই সুর করা গান আমার দ্বিতীয়বার গাইবার সুযোগ হলো। এক জীবনে তাঁর সুর করা গান গাওয়া যেমন রাষ্ট্রীয় স্বীকৃতি প্রাপ্তির চেয়েও বড় কিছু ঠিক তেমনি তার সামনে গান গাইতে পারটাও অনেক বড় সৌভাগ্যের বিষয়। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ রুনা ম্যাডাম ও এনটিভির প্রতি।’ ফেরদৌস বলেন,‘ এই আয়োজনটা একটু ভিন্ন ধরনের ছিলো। সবচেয়ে বড় কথা আমাদের সবার শ্রদ্ধার ব্যক্তিত্ব রুনা আপাকে নিয়েই এই আয়োজন ছিলো। যে কারণে আমি উপস্থাপনা করতে সম্মতি দেই। আমার কাছে ভীষণ ভালোলেগেছে এই আয়োজনটি। রুনা আপাকে ধন্যবাদ এমন আয়োজনের অংশ হিসেবে আমাকেও রাখার জন্য। শিল্পীরা প্রত্যেকেই খুউব ভালো গেয়েছেন।’

অনুষ্ঠানে কোনাল গেয়েছেন ‘শিল্পী  আমি তোমাদেরই গান শোনাবো’ , কোনাল ও সাব্বির গেয়েছেন ‘প্রেমের আগুনে’, সাব্বির গেয়েছেন ‘ গানেই খাতায় স্বরলিপি লিখে’, অপু আমান গেয়েছেন রুনা লায়লার সুর করা ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি’ ও ঝিলিক গেয়েছেন রুনা লায়লার সুর করা ও গাওয়া ‘ফেরাতে পারিনি আর’ গানটি। সাব্বির বলেন,‘ আমার গান শুনে রুনা ম্যাডাম তার ভালোলাগার কথা যেভাবে প্রকাশ করেছেন তাতে সত্যিই আমি ভীষণ আবেগাপ্লুত। আর হয়তো আগামীতে শিগগিরই আমি রুনা ম্যাডামের সঙ্গে একটি দ্বৈত গান গাওয়ার সুযোগ হয়তো পেতে যাচ্ছি। সেটা সময় হলেই সবাই জানবেন।’

ঝিলিক বলেন,‘ সেরাকন্ঠ’তে চ্যাম্পিয়ন হবার পর বিজয়ের মুকুট শ্রদ্ধেয় রুনা ম্যাডাম মাথায় পড়িয়ে দিয়েছিলেন। সঙ্গে ছিলেন সাবিনা ম্যাডামও। সেই স্মৃতি এখনো উজ্জ্বল। সেই মহান শিল্পীর সামনে তারই সুর করা ও গাওয়া গান গাইতে পারাটাই জীবনের অনেক বড় প্রাপ্তি।’

জনপ্রিয় সংবাদ

১৩০ বছরের ঐতিহাসিক ঘড়ির নতুন জীবন, যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে বিশেষ আয়োজন

রুনা লায়লা’কে ঘিরে গানে গানে মুগ্ধতা ছড়ালেন তারা

০৯:০০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪