ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়েছে। তার স্থলে নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন গাইবান্ধার বর্তমান এসপি জসিম উদ্দীন।
বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে অবস্থিত ৬ এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে।
একই দিনে ফেনী ছাড়াও দেশের আরও ছয় জেলায় পুলিশ সুপার পদে পরিবর্তন আনা হয়েছে। জেলাগুলো হলো খুলনা, সুনামগঞ্জ, লালমনিরহাট, নড়াইল, গাইবান্ধা ও নওগাঁ।
পুলিশ প্রশাসনে এই রদবদলের মাধ্যমে এসব জেলার দায়িত্বে নতুন কর্মকর্তারা নিয়োগ পেয়েছেন।












