০৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
এশীয় ক্রিকেট কাউন্সিলে পাকিস্তানের বড় জয়, ভারতকে হারিয়ে তিন পদই দখলে সীমান্তে উত্তেজনা কমাতে ভারত-চীন বৈঠক, বেইজিং যাচ্ছেন অজিত ডোভাল বিজেপির ‘জেন জি’ প্রচারে কটাক্ষ, ‘ভাইরাস-ককরোচ’ মন্তব্য টেনে নিশানা সৌরভ দাসের ঝিনাইদহে ২০০ শিশুর চিকিৎসায় হিমশিম হাসপাতাল, লোডশেডিংয়ে দুর্ভোগ চরম ঢাকার কূটনৈতিক জোনে নিরাপত্তা জোরদার, দূতাবাসে অর্থ দাবির ই-মেইল ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি বেড়ে ৮২ চুয়াডাঙ্গায় প্রণোদনার ৫৪ বস্তা সার গায়েব, স্বাক্ষর নিয়েও সার পেলেন না কৃষকরা গ্যাস সংকটে ছয় মাসের জন্য কারখানা বন্ধ করল ফু-ওয়াং ফুডস গ্যাসের তীব্র সংকটে রাজধানীতে গাড়ির দীর্ঘ সারি, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় চালকেরা ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে বাংলাদেশের খরচ

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-১৮৫)

  • Sarakhon Report
  • ১১:০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • 115

শ্রী নিখিলনাথ রায়

এ প্রবন্ধে মহারাজ নন্দকুমারের একটি। সংক্ষিপ্ত জীবনী প্রদত্ত হইতেছে। তাঁহার জীবনী সৌভাগ্য ও দুর্ভাগ্যের আলোক ও অন্ধকারে মিশ্রিত। এজন্য আমরা সাধারণের নিকট তাহার একটি যথাযথ চিত্র প্রদানের চেষ্টা পাইতেছি। নন্দকুমারের পূর্ব্বপুরুষেরা মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুর উপবিভাগের অন্তর্গত বাড়ালা গ্রামের নিকট জরুর নামক স্থানে বাস করিতেন। তাঁহারা রাঢ়ীয় শ্রেণী শ্রোত্রীর ব্রাহ্মণ, ও ধবল পীত- মুণ্ডী গাঁইভুক্ত।

নন্দকুমারের প্রপিতামহ রামগোপাল রায় ভদ্রপুরের মথুর মজুমদারের কন্যার পাণিগ্রহণ করেন। ভদ্রপুর পূর্ব্বে মুর্শিদাবাদ জেলায় ছিল; এক্ষণে, বীরভূমের অন্তর্গত হইয়াছে। মথুর মজুমদার অনাচার-দোষে সমাজে অপেক্ষাকৃত হেয় হন; এজন্য রামগোপালকেও অপদস্থ হইতে হয়। তদবধি তিনিও একরূপ ভদ্রপুরে বাস করিতেন। তৎকালে বাড়ালা গ্রামে বহুসংখ্যক নৈষ্ঠিক কুলীন ব্রাহ্মণের বাস ছিল; তাঁহাদের মধ্যে অধিকাংশই রামগোপালের সহিত আহারাদি পরিত্যাগ করিয়াছিলেন।

তজ্জন্য রামগোপালকে বড়ই মনঃকষ্টে কাল কাটাইতে হইত। রামগোপাল ভদ্রপুরে নূতন বাসভবন করিলেও জরুলের বাস একেবারে পরিত্যাগ করেন নাই; মধ্যে মধ্যে তথায়ও অবস্থিতি করিতেন। রামগোপালের কনিষ্ঠ পুত্র চণ্ডীচরণের প্রথমা পত্নীর গর্ভে পদ্মনাভের জন্ম হয়। এই পদ্মনাভই মহারাজ নন্দকুমারের পিতা। ভদ্রপুরেই মহারাজ নন্দকুমারের জন্ম হয়।

তাঁহার জন্ম- ভবনের চিহ্ন অদ্যাপি বিদ্যমান আছে। নন্দকুমারের পূর্ব্বপুরুষের ভদ্রপুরে বাস করিলেও অনেক দিন পর্য্যন্ত জরুলে তাঁহাদের পুরাতন বাসভবন বিদ্যমান ছিল। অ্যাপি জরুল গ্রামে তাঁহাদের বাসস্থানের চিহ্ন বর্তমান আছে, এবং মহাতপ নামে একটি পুষ্করিণী তাঁহাদের পূর্ব্ব বাসের পরিচয় দিতেছে! খৃষ্টীয় অষ্টাদশ শতাব্দীর প্রারম্ভে মহারাজ নন্দকুমারের জন্ম হয়। তাঁহার জন্মসময়েই হউক, অথবা কিছু পূর্ব্বে বা পরেই হউক, শাহানশাহ আরঙ্গজেব ইহলোক পরিত্যাগ করিয়াছিলেন।

জনপ্রিয় সংবাদ

এশীয় ক্রিকেট কাউন্সিলে পাকিস্তানের বড় জয়, ভারতকে হারিয়ে তিন পদই দখলে

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-১৮৫)

১১:০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪