০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
ভারতের বেসরকারি হাসপাতাল খাতে বিস্তার: বিনিয়োগের জোয়ার, কিন্তু সেবার খরচ কতটা নাগালের মধ্যে? গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এ বড় পরিবর্তন, আসছে ‘আল্ট্রা’ সংস্করণ আমেরিকার প্রথম মুসলিম সেনেটর হওয়ার দৌড়ে থাকা তরুণ রাজনীতিবিদ আবদুল এল সাইদ কে? টেস্টে ফেল করলে কি এসএসসি পরীক্ষায় বাধা দিতে পারে স্কুল? যোগ্যতার সরকার: পাকিস্তানের গণতন্ত্রে এখন প্রয়োজন দক্ষতার নতুন কাঠামো তেল কি আবার ১০০ ডলারে উঠবে? মধ্যপ্রাচ্য সংঘাতে সরবরাহ ঝুঁকিতে বাড়ছে দাম হামসদৃশ উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, বাংলাদেশে মৃতের সংখ্যা ৯২২ ইউরোপে ভয়াবহ খাদ্য সংকটের আশঙ্কা, তীব্র দাবদাহে ধস নামছে কৃষি উৎপাদনে ২০ বছর পূর্তিতে নতুন গান নিয়ে ফিরছে বিগব্যাং বুসান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি ‘দ্য টেবিল: ডে অ্যান্ড নাইট’

অবকাশ শেষে রবিবার সুপ্রীমকোর্ট খুলছে

  • Sarakhon Report
  • ০৮:৫৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • 156

নিজস্ব প্রতিনিধি

অবকাশ শেষে রবিবার থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট। বিচারপ্রার্থী, আইনজীবী ও সংশ্লিষ্টদের আগমনে আবারো মুখরিত হবে সর্বোচ্চ আদালত সুপ্রীমকোর্ট অঙ্গন। বিচারকাজ পরিচালনার জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ৫৪টি হাইকোর্ট বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

সুপ্রীমকোর্ট খোলার পর বেশ কিছু গুরুত্বপুর্ণ মামলার শুনানী অনুষ্টিত হবে। এর মধ্যে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদ সদস্যদের হাতে এনে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করা আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানী অনুষ্টিত হবে। অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে বিএনপি মহাসচিবের আবেদন ও আজ সর্বোচ্চ আদালতে উপস্থাপন করা হবে। এ ছাড়াও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট ) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি আরো কিছু গুরুত্বপুণ মামলারও শুনানী হবে ।

ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করা আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানী আজ অনুষ্টিত হবে। শনিবার প্রকাশিত রবিবারের কার্যতালিকায় রিভিউ আবেদনটি শুনানির জন্য রয়েছে। ফলে রবিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। অবকাশ ও সাপ্তাহিক ছুটির কারণে গত ৮ সেপ্টেম্বর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। তবে এই সময়ের মধ্যে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে বেশকটি বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি। এসব বেঞ্চে বিভিন্ন মামলায় শুনানি ও আদেশ হয়েছে।

এছাড়াও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ভেকেশন জজ মনোনীত করে দিয়েছিলেন প্রধান বিচারপতি। ভেকেশন জজ হিসেবে বিচারপতি মো. রেজাউল হক বিভিন্ন মামলায় শুনানি নিয়ে আদেশ দিয়েছেন। অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল ২০ অক্টোবর থেকে বিচারকাজ পরিচালনার জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ৫৪টি হাইকোর্ট বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। গত ১৭ অক্টোবর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভারতের বেসরকারি হাসপাতাল খাতে বিস্তার: বিনিয়োগের জোয়ার, কিন্তু সেবার খরচ কতটা নাগালের মধ্যে?

অবকাশ শেষে রবিবার সুপ্রীমকোর্ট খুলছে

০৮:৫৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪