১০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
ভবিষ্যতের ঠিকানা কি এখন চীনে? ভূরাজনীতির ঝুঁকি: কোম্পানি কি প্রস্তুত? জ্বালানি নিরাপত্তার টেকসই পথ হতে পারে নবায়নযোগ্য শক্তি নিউইয়র্কে মোহন ভাগবতের অনুষ্ঠান আয়োজকদের এক্স অ্যাকাউন্ট স্থগিত ৬৪ জেলার দায়িত্ব পেলেন হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ‘টুকু আসে, টুকু যায়’—সংসদে জ্বালানি সংকট ও দ্রব্যমূল্য নিয়ে রুমিনের কড়া সমালোচনা কঙ্গোয় ইবোলা মহামারি ভয়াবহ রূপ নিয়েছে, ৩ মাসে মৃত্যু ২,৫০০ ছাড়িয়েছে ‘ইনট্রিনসিক ক্যাপাসিটি’: সুস্থভাবে বার্ধক্য মাপার নতুন বৈজ্ঞানিক সূচক নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত, কবির প্রেরণায় আন্দোলনের কথা স্মরণ কাদের গনি চৌধুরী হলেন বিএসএসের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক

পারমাণবিক প্রতিরোধ কর্মসূচি জোরদারে যুক্তরাজ্যে ঘোষিত হচ্ছে বিনিয়োগ কর্মসূচি

  • Sarakhon Report
  • ০৩:৫৩:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
  • 191

ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাক

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক পারমাণবিক প্রতিরোধ কর্মসূচি ও বেসামরিক পরমাণু শিল্প জোরদারে ২৫ কোটি ২০ লাখ মার্কিন ডলারের সরকারি বিনিয়োগের ঘোষণা দিতে যাচ্ছেন।

ঘোষণার আগে সুনাকের ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। এ বিনিয়োগ পরিকল্পনার কারণে ৪০ হাজার নতুন চাকুরির সুযোগ তৈরি হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

পারমাণবিক চুল্লি (ছবি-প্রতীকি)

উত্তর ইংল্যান্ডের শহর ব্যারো ইন ফারনেস থেকে সুনাক এ বিনিয়োগের ঘোষণা দেবেন। সেখানে সফরে যাওয়ার প্রাক্কালে সুনাক এ উদ্যোগকে পারমাণবিক প্রতিরোধক এবং পারমাণবিক জ্বালানি শিল্পের ভবিষ্যত রক্ষা করার একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেছেন, পরমাণুর মাধ্যমে আমরা ভোক্তাদের জন্যে দেশে তৈরি কম মূল্যে স্বচ্ছ্ব জ্বালানি সরবরাহ করতে পারি। এ কারণে আমরা যুক্তরাজ্যের সাবমেরিনের মূল কেন্দ্র ব্যারোতে এবং সমৃদ্ধ ব্রিটিশ পারমাণবিক শিল্পে ভবিষ্যতের চাকরি ও দক্ষতার জন্যে বিনিয়োগ করছি।

জনপ্রিয় সংবাদ

ভবিষ্যতের ঠিকানা কি এখন চীনে?

পারমাণবিক প্রতিরোধ কর্মসূচি জোরদারে যুক্তরাজ্যে ঘোষিত হচ্ছে বিনিয়োগ কর্মসূচি

০৩:৫৩:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪