০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
রিকনসিলিয়েশানের আগে সহযোগিতা:  প্রতিরোধের সামনে বাস্তবসম্মত পথ সৌদি উপকূলে ট্যাংকারে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাত, আগুন; নিরাপদে সব নাবিক মোদি-ট্রাম্প বৈঠকে প্রশ্ন না করার অনুরোধ, ‘ভিভিআইপি সফরে এটাই স্বাভাবিক’ বলল ভারত পারান্দুরে দ্বিতীয় চেন্নাই বিমানবন্দর বাতিল, বিজয়ের সিদ্ধান্তে স্ট্যালিনের তীব্র ক্ষোভ দিল্লিতে ভারী বৃষ্টি-ঝড়, ১৫টি ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হলো ব্রাজিলে কংগ্রেসের ক্ষমতার দাপট: প্রেসিডেন্টের চেয়েও শক্তিশালী আইনসভা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল যুক্তরাষ্ট্রের পানি অবকাঠামোই এখন সাইবার হামলার সহজ লক্ষ্য যত্রতত্র বালু তোলায় ভয়াবহ নদীভাঙন, বিলীন হচ্ছে বসতভিটা-ফসলি জমি ভালো ফলনেও আউশের দামে হতাশ হবিগঞ্জের কৃষক, মণ ৭০০–৮০০ টাকা

প্রাচীন ভারতে গণিতচর্চা ( পর্ব-২৩)

  • Sarakhon Report
  • ১০:০০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • 149

প্রদীপ কুমার মজুমদার

‘চতুর’ শব্দ ‘চল্’ ধাতু ধাতু থেকে নিষ্পন্ন। সংস্কৃতে বলা হয়েছে-‘চত্বারশ্ন- লিততমাঃ পূর্ব্বাপেক্ষয়া’ অর্থাৎ চারি নিরতিশয় চলনসম্পন্ন-এক, দুই, তিন সকলকেই অতিক্রম করে। ঠিক অনুরূপভাবে অন্যান্য সংখ্যা সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়েছে। অর্থাৎ পাঁচ, ছয়, সাত সম্পর্কে এই একই ব্যাখ্যা প্রয়োগ করা হয়েছে।

দেখা যাক “অষ্ট” (আট) সম্পর্কে কি বলা হয়েছে। “অষ্টাবপ্নোতেঃ অর্থাৎ অষ্টন পদ অশ, ধাতু থেকে নিষ্পন্ন। ব্যাপ্তর্থক ‘অশ’ ধাতুর উত্তর” কনিন্’ প্রত্যয়ে অষ্টন শব্দ নিষ্পন্ন। সংস্কৃতে বলা হয়েছে ‘তে হি সপ্তসংখ্যাং ব্যাপ্যবর্তন্তো; ব্যাপ্নোতি হি সা পূর্ব্বাঃ সংখ্যাঃ’ অর্থাৎ অষ্ট সংখ্যা ব্যাপক-পূর্ববর্তী সাত সংখ্যাকে ব্যাপ্ত করে আছে।
নয় সংখ্যা সম্পর্কে বলা হয়েছে ‘নব ন বননীয়।

নাবাপ্তা বা’ অর্থাৎ নব সংখ্যা সেবনীয়া নহে অথবা দশ সংখ্যাকে প্রাপ্ত নহে। ‘নবন্’ শব্দ ন+সংভজনার্থক ‘বন্’ ধাতু হতে অথবা ন+প্রাপ্তার্থক ‘অব্’ ধাতু হতে বা ন+অব+প্রাপ্তার্থক ‘আপ,’ ধাতু হতেও নবন্ শব্দের নিষ্পত্তি করা যেতে পারে। নয় সংখ্যা যে দশ সংখ্যার নীচে সে কথা সংস্কৃত ভাষায় বলা হয়েছে।

যথা: নাবাপ্তা বা দশ সংখ্যাং ন প্রাপ্তেত্যর্থঃ অর্থাৎ নব সংখ্যা দশ সংখ্যাকে প্রাপ্ত নহে অর্থাৎ দশ সংখ্যার নিয়ে। দশ সম্পর্কে বলা হয়েছে-‘দশ দস্তা দৃষ্টার্থ। বা’ অর্থাৎ দশ সংখ্যা উপক্ষীণা; অথবা একাদশাদি সংখ্যায় দশন্ শব্দের অর্থ পরিদৃষ্ট হয়।

(চলবে)

প্রাচীন ভারতে গণিতচর্চা ( পর্ব-২২)

প্রাচীন ভারতে গণিতচর্চা ( পর্ব-২২)

জনপ্রিয় সংবাদ

রিকনসিলিয়েশানের আগে সহযোগিতা:  প্রতিরোধের সামনে বাস্তবসম্মত পথ

প্রাচীন ভারতে গণিতচর্চা ( পর্ব-২৩)

১০:০০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪