০৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তানের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান লুকানো পেটের চর্বি হৃদ্‌যন্ত্রকে দ্রুত বুড়িয়ে দিতে পারে, বলছে নতুন গবেষণা মানুষের শিশুর মতোই গান শেখে তরুণ ফিঞ্চ পাখি গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩ নারীর শরীর নিয়ে মন্তব্য করার অধিকার কারও নেই, বললেন নাইমাল খাওয়ার তালেবান শাসনে আফগানিস্তান: বিবাহবিচ্ছেদ থেকে স্মার্টফোন, সর্বত্র নিয়ন্ত্রণের ছায়া ওয়েলসের সর্বোচ্চ পর্বতে লাইন নিয়ে তুমুল বিতর্ক, ‘এটা তো বিনোদনকেন্দ্র নয়’ আফগানিস্তানের বাণিজ্যপথ বদলে যাচ্ছে, বড় ঝুঁকিতে পাকিস্তানের শিল্প-বাণিজ্য যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নিয়ম: বিদেশি শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বরের আগেই ফিরতে বলছে বিশ্ববিদ্যালয়গুলো

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-২৬৫)

  • Sarakhon Report
  • ১১:০০:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • 132

শ্রী নিখিলনাথ রায়

হেষ্টিংসের পদোন্নতির সহিত কান্তবাবুরও উন্নতি হইতে থাকে। পরে তিনি সাইজ লাহেবের বেনিয়ান নিযুক্ত হন। হেষ্টিংস পুনর্ব্বার গবর্ণর হইয়া আসিলে, আবার কান্তবাবুকে নিজ বেনিয়ান নিযুক্ত করেন। মদনের এই কথা হইতে বার্কের উক্তির খণ্ডন হইতেছে। হেষ্টিংসের সহিত কান্ত বাবুর পূর্ব্বপরিচয় থাকিলেও এই সমস্ত জমিদারীর সহিত যে, তাঁহার বিশেষরূপ সম্বন্ধ ছিল, তাহাতে কিছু মাত্র সন্দেহ নাই।

কান্ত বাবুর সমস্ত জমিদারী থাকিলে, কাশীমবাজার রাজবংশের আর আরও অধিক হইত। কান্তবাবুর জমিদারী বন্দোবস্ত ১৩ লক্ষ টাকা হইতে পরে ৫ লক্ষ হয়।। তাহার পর তিনি আরও কিছু বৃদ্ধি করিয়া লইয়াছিলেন। হেষ্টিংস সাহেবের সহিত তাঁহার জমিদারীর সম্বন্ধ থাকায় ডিরেক্টারগণের ভয়ে, তাঁহাকে অনেক জমিদারী পরিত্যাগ করিতে হইয়াছিল এবং হেষ্টিংস মানে মানে লাঞ্ছনার হস্ত হইতে কিয়ং-পরিমাণে নিষ্কৃতি পাইয়াছিলেন।

হেষ্টিংস অন্যায়পূর্ব্বক কান্তবাবুকে যে সমস্ত জমিদারী ও মহলাদি প্রদান করেন, আমরা যথাসাধ্য তাহার আলোচনা করিয়াছি এবং ইহার মধ্যে হেষ্টিংস নিজেও যে জড়িত ছিলেন, তাহারও উল্লেখ করিতে ত্রুটি করি নাই। হেষ্টিংসের সহিত কান্ত বাবুর জমিদারীর বিশেষ সম্বন্ধ থাকিলেও, দুই একটি প্রধান জমিদারী যে কান্ত বাবুর নিজস্ব ছিল, তাহাতে বিন্দু মাত্র সন্দেহ নাই; সে সকলের মধ্যে বাহারবন্দই প্রধান। হেষ্টিংস লোকনাথের বেনামীতে কান্ত বাবুকে বাহারবন্দ প্রদান করিয়া কান্তবাবুর যথেষ্ট উপকার করিয়াছিলেন এবং তাঁহার অনুগ্রহ-বলে

বাহারবন্দ হইতে চিরস্থায়ী বন্দোবস্তের সময় কান্ত বাবুকে আর অধিক রাজস্ব দিতে হয় নাই। হেষ্টিংসের আদেশে গঙ্গাগোবিন্দ সিংহ যেরূপ বন্দোবস্ত করিয়াছিলেন, চিরস্থায়ী বন্দোবস্তের সময় তাহাই বাহাল থাকে। অভাপি কাশীমবাজার রাজবংশ সেই অনুগ্রহ লাভ করিতেছেন। আমরা কান্ত বাবুর জমিদারীর সম্বন্ধে আর অধিক আলোচনা করিতে ইচ্ছা করি না। এক্ষণে হেষ্টিংসের সহিত তাঁহার অন্তান্ত বিষয়ের কিরূপ সম্বন্ধ ছিল, তাহাই দেখাইতে চেষ্টা পাইব।

জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-২৬৫)

১১:০০:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫