০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সরকারী ব্যয় বাড়ানো ও দেশকে দেউলিয়া হবার পথে নিয়ে যাবার বিরুদ্ধে ইন্দোনেশিয়ার রাজপথে তীব্র ছাত্র আন্দোলন সিঙ্গাপুরের আবর্জনা ব্যবস্থার ৬০ বছরের শিক্ষা: প্রযুক্তি বদলেছে, মানুষের অভ্যাস কতটা বদলেছে? এক দশকের মোড় ঘুরে গেল: টিভি-সংবাদপত্রকে পেছনে ফেলে বিশ্বের প্রধান সংবাদমাধ্যম এখন সামাজিক যোগাযোগমাধ্যম যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা: শান্তির আশা নাকি নতুন অনিশ্চয়তার সূচনা? বিশ্বকাপের উন্মাদনায় এক হচ্ছে বিশ্ব, ফুটবলের ভাষায় গড়ে উঠছে সম্মান ও সহমর্মিতা সৃজনশীলতা চাই, কিন্তু কতটা সহনশীল আমরা? সিঙ্গাপুরে শিল্পচর্চা নিয়ে নতুন বিতর্ক জাপানের নগর উন্নয়ন প্রকল্পে বড় ধাক্কা, ব্যয় বৃদ্ধি ও শ্রমিক সংকটে থমকে যাচ্ছে একের পর এক পরিকল্পনা এশিয়াজুড়ে ডেঙ্গু প্রতিরোধে ঐক্যবদ্ধ উদ্যোগ, ছয় আঞ্চলিক সংস্থার চুক্তি ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তি: স্বস্তির বার্তা পেলেও বেশি সুবিধায় থাকতে পারে ইরান সিঙ্গাপুরে চাকরির বাজারে চাপ বাড়ছে, ছাঁটাই সর্বোচ্চ পর্যায়ে; ডিগ্রিধারীদের উদ্বেগ বেশি

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৬৭)

  • Sarakhon Report
  • ০৭:০০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • 91

সুবীর বন্দ্যোপাধ্যায়

এই ধারাবাহিক পর্যায়ে সংবাদ পৌঁছাবার কাজটি শেষ হয়। উদাহরণ হিসেবে যদি নাজকা (Nazca) র সামরিক প্রধান গ্রামাঞ্চলের কোন রাজনৈতিক সংবাদ কুজকোর রাজা ইনকার কাছে পৌঁছোতে চান তাহলে এই নাজকার চাসকি এক কিলোমিটারের মত দৌড়ে অন্য এক চাসকির কাছে সেই সংবাদ দেবে।

এইভাবে প্রায় একশ চাসকির একশ মাইল দৌড় শেষ হয়ে সেই সংবাদ মূল গন্তব্যে পৌঁছবে। এই কাজে ভুল সংবাদ বা বিকৃত তথ্য পরিবেশিত হলে দোষী চাসকির কঠোর শাস্তি হয়। এই যোগাযোগের কাজটি যে রাস্তার উপর দিয়ে হয় তার পরিমাপটিও জানা দরকার। ইনকা সাম্রাজ্য প্রধানৃত দুটি হাইওয়ে ছিল।

এই দুটি রাস্তাই উত্তর থেকে দক্ষিণ দিকে গেছে। এই মূল রাস্তা দুটি থেকে আরও বহু রাস্তা গলির মত হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে। কোনটি পূর্ব থেকে পশ্চিমে আবার কোনটি ‘অন্যত্র অন্যভাবে। তবে এই রাস্তাগুলি বিভিন্ন নগর ও গ্রামকে যুক্ত করে যোগাযোগ-এর বিষয়টিকে সহজ করেছে।

এই সঙ্গে একথাও উল্লেখ করা দরকার উপকূলবর্তী বলে রাস্তাগুলি ছিল রুক্ষ ও কঠিন। উঁচু জমির রাস্তাগুলিতে পাথরের ভাগ ছিল, বা কোন কোন সময় কর্কশ ও পাহাড়ি বড় বড় পাথরের চাঁই ছিল। কখনো কখনো এই রাস্তাগুলি উঁচু সিঁড়ির মত উঠে গেছে আবার কখনও নালি দিয়ে ঘেরা হয়েছে।

(চলবে)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৬৬)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৬৬)

জনপ্রিয় সংবাদ

সরকারী ব্যয় বাড়ানো ও দেশকে দেউলিয়া হবার পথে নিয়ে যাবার বিরুদ্ধে ইন্দোনেশিয়ার রাজপথে তীব্র ছাত্র আন্দোলন

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৬৭)

০৭:০০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫