০৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ মানার আহ্বান, জয়শঙ্করকে কড়া বার্তা রুবিওর ব্রিটেনে ছুরি হামলার পর উত্তেজনা, উসকে দিচ্ছে কট্টর ডানপন্থী রাজনীতি ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশির দেশে ফেরা, বেনাপোল দিয়ে হস্তান্তর পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে ৭২ ঘণ্টায় নিহত ২১ জঙ্গি, মোট নিহত ৪৮ লস অ্যাঞ্জেলেসে বিশ্বকাপের মঞ্চ মাতালেন লিসা, কেপপ ইতিহাসে নতুন অধ্যায় ইউটিউব থেকে হলিউড: নতুন প্রজন্মের পরিচালকরা কি বদলে দিচ্ছেন সিনেমার ভবিষ্যৎ? গুগলের নতুন এআই চিপে স্যামসাং? ‘আইসফিশ’ প্রকল্পে বড় চুক্তির আলোচনায় দুই প্রযুক্তি জায়ান্ট ইরান যুদ্ধের পর বদলে যাওয়া বাস্তবতা: চুক্তির দ্বারপ্রান্তে থেকেও কেন কঠিন অবস্থানে তেহরান পশ্চিমবঙ্গে তল্লাশি বিতর্ক: অভিষেকের কালীঘাটের বাড়িতে পুলিশি অভিযানে মমতার অভিযোগ পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক মদন মিত্রকে ঘিরে ইডির তল্লাশি

থিম্পুতে বাংলাদেশ ও ভুটানের পররাষ্ট্র বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • Sarakhon Report
  • ০৭:৩৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
  • 156

সারাক্ষণ ডেস্ক

বাংলাদেশ ও ভুটানের মধ্যে ৩য় পররাষ্ট্র বিষয়ক পর্যালোচনা সভা (ফরেন অফিস কনসালটেশন) গতকাল (২০ এপ্রিল ২০২৪) থিম্পুতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জনাব মাসুদ বিন মোমেন এবং ভুটান প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভুটানের পররাষ্ট্র সচিব মিস পেমা চোডেন।

উক্ত সভায় দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ এবং ভুটানে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব শিবনাথ রায় উপস্থিত ছিলেন। উভয় পররাষ্ট্র সচিব বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। তারা পারস্পরিক স্বার্থের সকল বিষয় নিয়ে আলোচনা করেন, বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্য, বিনিয়োগ, সংযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, পর্যটন, সংস্কৃতি এবং শিক্ষাসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সম্মত হন।

উভয় পররাষ্ট্র সচিব ভুটানের রাজার সাম্প্রতিক বাংলাদেশ সফরের সময় গৃহীত সিদ্ধান্ত এবং সমঝোতা স্মারকগুলোর দ্রুত বাস্তবায়নের উপায় নিয়েও আলোচনা করেন এবং দ্রুত ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেন।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব বাংলাদেশি পর্যটকদের জন্য ভুটানে বিদ্যমান ফি কমানোর অনুরোধ করেন। ভুটান বিষয়টি নিয়ে ইতিবাচক বিবেচনার আশ্বাস দিয়েছে। দুই পক্ষ পর্যটন বৃদ্ধি এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। ভুটানের পররাষ্ট্র সচিব পেমা চোডেন অর্থনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষাগত ক্ষেত্রে অব্যবহৃত সম্ভাবনার উপর জোর দেন।

তিনি উল্লেখ করেন যে ভুটান বাংলাদেশের সাথে আরও বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা এগিয়ে নিতে চায়।  উভয় পররাষ্ট্র সচিব দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন এবং আশা প্রকাশ করেন যে উভয় দেশ সার্ক ও বিমসটেক প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করতে কাজ করে যাবে। এইসফরে বাংলাদে শের পররাষ্ট্র সচিব, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি.এন. ধুংগেল এর সাথেও বৈঠকে করেন।

তারা বাণিজ্য ও বিনিয়োগ, কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, বিদ্যুৎ খাতে সহযোগিতা, স্বাস্থ্য ও শিক্ষায় সহযোগিতা, আঞ্চলিক সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ভুটানকে বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া-নেপাল যানচলাচল চুক্তি(বিবিআইএন এমভিএ) কাঠামোতে পুনরায় যোগদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান। পররাষ্ট্র সচিব থিম্পুতে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সারি ও আবাসিক নির্মাণ প্রকল্পের চলমান নির্মাণ কাজের অগ্রগতি দেখতে নির্মাণস্থল পরিদর্শন করেন।

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ মানার আহ্বান, জয়শঙ্করকে কড়া বার্তা রুবিওর

থিম্পুতে বাংলাদেশ ও ভুটানের পররাষ্ট্র বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

০৭:৩৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪