মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করতে ইরানের সাথে কোনো চুক্তির প্রয়োজন নেই। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যখন মনে হবে ইরান দীর্ঘদিনের জন্য পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা হারিয়েছে, তখন আমেরিকা সরে আসবে।
যুদ্ধের যুক্তি বদলাচ্ছে ট্রাম্পের
ট্রাম্পের এই বক্তব্য তার আগের অবস্থান থেকে বড় পরিবর্তন। আগে তিনি বলছিলেন, ইরান হরমুজ প্রণালি না খুললে বিদ্যুৎকেন্দ্রগুলো উড়িয়ে দেওয়া হবে। এখন বলছেন, প্রণালি খোলার জন্য মিত্রদেরই উদ্যোগ নিতে হবে। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই অবস্থান পরিবর্তনের পেছনে রয়েছে মার্কিন জনগণের ক্রমবর্ধমান অসন্তোষ এবং ৪ ডলারে পৌঁছে যাওয়া গ্যাসের দাম।












