সারাক্ষণ ডেস্ক
ধূমপানের ক্ষতিকর প্রভাবের কথা সবারই কম-বেশি জানা। সিগারেটের ক্ষতিকর দিকের কথা লেখা থাকে এর প্যাকেটের গায়েও। কিন্তু তাতে সচেতনতা বাড়ে না। ধূমপায়ীর সংখ্যা বেড়ে চলেছে দিন দিন। যারা একবার সিগারেট খেতে শুরু করেন, তারা আর সহজে এ অভ্যাস ছাড়তে পারেন না। চিকিৎসক ও মনোবিদদের পরামর্শ হলো, সিগারেট ছাড়ার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে নিজের ইচ্ছাটাই। কিন্তু সেই সঙ্গে সাহায্য করার মতো আরও কিছুর দরকার পড়ে। যারা সত্যিই সিগারেট ছাড়তে চান, তাদের জন্য সহায়ক হতে পারে কিছু খাবার।
স্বাস্থ্য
সহজেই ধূমপান ছাড়ার উপায়!
সারাক্ষণ ডেস্ক ধূমপানের ক্ষতিকর প্রভাবের কথা সবারই কম-বেশি জানা। সিগারেটের ক্ষতিকর দিকের কথা লেখা থাকে এর প্যাকেটের গায়েও। কিন্তু তাতে সচেতনতা বাড়ে না। ধূমপায়ীর সংখ্যা বেড়ে চলেছে দিন দিন। যারা একবার সিগারেট খেতে শুরু করেন,
আসুন জেনে নেই- দিনের মধ্যে কোন কোন সময়ে সিগারেট খেতেন সেদিকে খেয়াল করুন। এরপর সিগারেট খাওয়ার সময়টাতে মুখে দিন কয়েক দানা মৌরি। এর মানে এই নয় যে, অতিরিক্ত মৌরি খাবেন। মৌরি সব সময় সঙ্গে রাখুন। তবে খাবেন নিয়ন্ত্রণ রেখে। কারণ যে কোনো মসলা আমাদের স্নায়ুকে উদ্দীপ্ত করে সেই মসলার প্রতি আসক্ত করে তুলতে পারে। শরীরের জন্য কোনো আসক্তিই উপকারী নয়। নিকোটিনের আসক্তিকে কমাতে সাহায্য করে মিন্ট। সেজন্য সিগারেট ছাড়তে চাইলে সব সময় সঙ্গে রাখুন মিন্ট ফ্লেবারের চুইংগাম। বাজারে প্রচুর নিকোটিন গাম কিনতে পাওয়া যায়, ধোঁয়া এড়িয়ে কার্বন মনোক্সাইডের ক্ষতিকারক দিক সরাতে অনেকেই এগুলো বেছে নেন। কিন্তু এসব শরীরের জন্য ক্ষতিকর। এর বদলে চিবুতে পারেন মিন্ট ফ্লেবারের চুইংগাম।
সিগারেট ছেড়ে দেওয়ার পর এর আকর্ষণ কমাতে পানি অত্যন্ত উপকারী। শরীরের প্রয়োজন বুঝে সঠিক পরিমাণ পানি পান করতে হবে। আমাদের শরীরে অক্সিজেনের মাত্রা বজায় রাখতে কাজ করে পানি। এটি শরীরকে ভেতর থেকে আর্দ্র থাকতে সাহায্য করে। যে কারণে সিগারেট ছাড়ার পরে অস্থিরতার সৃষ্টি হলে তা অনেকটাই কমিয়ে দিতে পারে পানি পানের অভ্যাস। তবে এ সময় ক্যাফেইনযুক্ত পানীয় এড়িয়ে চলুন। কারণ তাতে পানির চাহিদা বেড়ে যায়। শরীর শুষ্ক হলে স্নায়ু ও পেশি ক্লান্ত হয়। ফলে আবার সিগারেটের প্রতি আকর্ষণ তৈরি হতে পারে।
টক জাতীয় সব ফলেই থাকে পর্যাপ্ত ভিটামিন সি। কমলা ও লেবুর অ্যান্টি টক্সিন ক্ষমতা শরীরকে দূষণমুক্ত করে সুস্থ থাকতে সাহায্য করে। সেই সঙ্গে কমায় নিকোটিনের খারাপ প্রভাব। ড্রাই ফ্রুটসে ক্যালোরি থাকে বেশি। যে কারণে এটি খেলে বাড়ে শরীরের কার্যক্ষমতা। ফলে ধূমপান ছেড়ে দেওয়ার পরের পরিস্থিতি সামলানো সহজ হয়।
Facebook
WhatsApp
X
আরও পড়ুন
সর্বশেষ খবর
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস, রাতে ছেড়ে ভোরে পৌঁছাবে
এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, আজ ও কাল স্বাভাবিক থাকবে বিক্রি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল চাইলেন অভিবাসন ব্যয় কমানো ও দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
জেমস ও হাসান এক মঞ্চে, ২৩ অক্টোবর ঢাকায় রক এন রিদম কনসার্ট
আকাশের দখলই কি যুদ্ধের জয়? ইরান সংঘাত থেকে যুক্তরাষ্ট্রের জন্য বড় শিক্ষা
সেন্ট মার্টিনে পর্যটকের দৈনিক সীমা ও ভ্রমণ মৌসুম পর্যালোচনা করবে সরকারসর্বাধিক পঠিত
আরও পড়ুন
সর্বশেষ
দৈনিক নিউজলেটার
প্রতিদিন সকালে সেরা ৫টি খবর আপনার ইনবক্সে
বিনামূল্যে সাবস্ক্রাইব করুন · যেকোনো সময় বাতিল করুন
প্রকাশনা
সম্পাদক ও প্রকাশক: স্বদেশ রায়
নিবন্ধন নম্বর: ১৭১
সম্পাদকীয় কার্যালয়
প্রথম তলা, ক্যাপিটা লেক ফ্রন্ট, ব্লক জে, বাড়ি ৬৬,
বনানী রোড ১৮ এক্সটেনশন, ঢাকা ১২১৩
ইমেইল: contact@sarakhon.com / news@sarakhon.com
ফোন: +৮৮০৯৬৩৮১৫৫২২৭
বাণিজ্যিক অফিস
এ-১৩, ১০/এ সেগুনবাগিচা, ঢাকা ১০০০
বিজ্ঞাপন ও প্রশাসনিক যোগাযোগ
admin@sarakhon.com
ফোন: +৮৮০৯৬৩৮১৫৫২২৭
আরও বিভাগ
সম্পাদকীয়
সেবাসমূহ
© ২০২৬ সারাক্ষণ। সর্বস্বত্ব সংরক্ষিত।






