সত্যেন্দ্রকুমার বসু
মথুরা ছেড়ে হিউএনচাঙ যমুনা নদীর উজানে স্থানীশ্বরে (আধুনিক থানেশ্বর) গেলেন। এ সময়ে যিনি উত্তরভারতের সম্রাট ছিলেন, সেই হর্ষবর্ধনের পিতা প্রভাকরবর্ধনের রাজধানী এখানেই ছিল।
‘এখানকার আবহাওয়া গরম হলেও সুখদ। এ স্থান খুব সমৃদ্ধিশালী। এখানে অনেক ধনী আর বিলাসী লোকের বাস। তারা অলস কিন্তু গুণের আদর করতে জানে। এখানকার বৌদ্ধরা হীনযানী। বিধর্মীদের বহু দেবমন্দির আছে।
এর চারিদিকে দুশো লি (চল্লিশ মাইল) পর্যন্ত স্থানকে ধর্মক্ষেত্র (কুরুক্ষেত্র) বলে। সেখানে পূর্বকালে দুই রাজায় এক যুদ্ধ হয়েছিল।’
(চলবে)












