০৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

অতি সাধারণ প্রেমিক

  • Sarakhon Report
  • ০৯:০০:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • 161

অতি সাধারণ প্রেমিক

স্বদেশ রায়

কোন কোন দিন সহসা রাত হয়ে যায়।

সেই সব গভীর কালো রাতের মতো দিনে-

তোমাকে মনে পড়ে অতসী সেন।

কী ডাগর কালো চোখ ছিলো তোমার!

ঘন চুলের দেয়াল ভেদ করে

বাতাস করতো খেলা।

তোমার চারপাশ জুড়ে ছিলো উচ্চ হাসির

উচ্ছল যত নাঁচ।

আমি জানি না কোনদিন কোন

উজ্জল দিনের আলোয়

তোমাকে মনে পড়বে কিনা?

টিক টিক করে চলা বুকের ভালোবাসা দিয়ে

বলতে পারি-

এমন অন্ধকারে তোমাকে ঠিকই মনে রাখবো

অতসী সেন।

যেমন সাগর মনে রাখে- ঝড়কে।

আলবাট্রাস মনে রাখে- ডানা ভেঙ্গে যাওয়াকে।

ইরুকাস মনে রেখেছিলো-

তার পুড়ে যাওয়া ডানাকে।

অতি সাধারণ এক কেরানী প্রেমিক

মনে রাখবে শুধু-

অতসী সেনকে।

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

অতি সাধারণ প্রেমিক

০৯:০০:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

অতি সাধারণ প্রেমিক

স্বদেশ রায়

কোন কোন দিন সহসা রাত হয়ে যায়।

সেই সব গভীর কালো রাতের মতো দিনে-

তোমাকে মনে পড়ে অতসী সেন।

কী ডাগর কালো চোখ ছিলো তোমার!

ঘন চুলের দেয়াল ভেদ করে

বাতাস করতো খেলা।

তোমার চারপাশ জুড়ে ছিলো উচ্চ হাসির

উচ্ছল যত নাঁচ।

আমি জানি না কোনদিন কোন

উজ্জল দিনের আলোয়

তোমাকে মনে পড়বে কিনা?

টিক টিক করে চলা বুকের ভালোবাসা দিয়ে

বলতে পারি-

এমন অন্ধকারে তোমাকে ঠিকই মনে রাখবো

অতসী সেন।

যেমন সাগর মনে রাখে- ঝড়কে।

আলবাট্রাস মনে রাখে- ডানা ভেঙ্গে যাওয়াকে।

ইরুকাস মনে রেখেছিলো-

তার পুড়ে যাওয়া ডানাকে।

অতি সাধারণ এক কেরানী প্রেমিক

মনে রাখবে শুধু-

অতসী সেনকে।