০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ফুলবাড়ীর ১০৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭২টিতেই নেই প্রধান শিক্ষক, নৈশপ্রহরী শূন্য ৮০টিতে

অবৈধ অস্ত্রের প্রবেশে নির্বাচন প্রশ্নবিদ্ধের আশঙ্কা, অভিযোগ আমির হামজার

আসন্ন নির্বাচনকে সামনে রেখে সীমান্তপথে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র দেশে ঢুকেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া–৩ (সদর) আসনের প্রার্থী ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা। এসব অস্ত্র উদ্ধার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

কুষ্টিয়া সদরের জাগাতি দরগাতলা স্কুল মাঠে আয়োজিত এক নারী সমাবেশ শেষে সোমবার তিনি বলেন, গত কয়েক দিনের মধ্যেই সীমান্ত দিয়ে বহু অবৈধ অস্ত্র প্রবেশ করেছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। এসব অস্ত্র উদ্ধার না হলে সেগুলো আবার ব্যবহার হতে পারে এবং তাতে নির্বাচনের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

তিনি জানান, আগেও এ ধরনের অস্ত্র প্রবেশের নজির রয়েছে এবং এখনই ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তাই দ্রুত অস্ত্র উদ্ধার করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুফতি আমির হামজা নারীদের ভূমিকার কথাও তুলে ধরেন। তিনি বলেন, কুটির শিল্প ও হস্তশিল্পের মাধ্যমে মেয়েরা পরিবারে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে এবং এর মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়া সম্ভব।

ভোটারদের চাহিদা প্রসঙ্গে তিনি বলেন, মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। ভোটারদের প্রধান দাবি কাজ ও নিরাপত্তা। তিনি দাবি করেন, কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং মিথ্যা মামলার মাধ্যমে হয়রানিসহ দেশের প্রতি সব ধরনের হুমকি দূর করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। দখল ও অবৈধ দখলদারিত্ব বন্ধ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

নির্বাচনের মাঠ এখনো সমান হয়নি বলে অভিযোগ করে জামায়াত প্রার্থী বলেন, বিভিন্ন এলাকায় মা ও বোনেরা বাধার মুখে পড়ছেন। যারা হুমকি দিচ্ছে, তাদের একটি তালিকা তৈরি করা হয়েছে এবং তা প্রশাসনের কাছে জমা দেওয়া হবে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধার এবং হুমকি নিয়ন্ত্রণ জরুরি বলে তিনি উল্লেখ করেন।

সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, সদর আমির এনামুল হকসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ

অবৈধ অস্ত্রের প্রবেশে নির্বাচন প্রশ্নবিদ্ধের আশঙ্কা, অভিযোগ আমির হামজার

০৮:৫৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬