০১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ফুলবাড়ীর ১০৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭২টিতেই নেই প্রধান শিক্ষক, নৈশপ্রহরী শূন্য ৮০টিতে

অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশ

  • Sarakhon Report
  • ০২:১১:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
  • 282

নিজস্ব প্রতিবেদক

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত হল জাতীয় বহুসাংস্কৃতিক উৎসব। এতে অংশ নিয়েছে বাংলাদেশ। তিন দিনব্যাপী এ উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন করা হয়। ৩১টি দেশের কূটনৈতিক মিশন অংশগ্রহণে এ উৎসবে প্রায় দুই লাখ মানুষের আগমন ঘটে।

গতকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে ব্যানার-ফেস্টুনসহ ঐতিহ্যবাহী পোশাক পরে উৎসবটির শোভাযাত্রায় অংশ নেন প্রবাসী বাংলাদেশি, বাংলাদেশ হাইকমিশনের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।

এ ছাড়া তাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোমুগ্ধকর নৃত্য ও বাংলা সংগীত পরিবেশন করা হয়। এ সময় দেশের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড তুলে ধরা হয়।

বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী বলেন, দেশের সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরার মাধ্যমে বাংলাদেশকে সারাবিশ্বে পরিচিত করা সম্ভব হবে।

এ উৎসবে বাংলাদেশ হাইকমিশনকে বরাদ্দ দেওয়া স্টলে বঙ্গবন্ধু, বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় সম্প্রীতি তুলে ধরা হয়।

তা ছাড়া বাংলাদেশের সংস্কৃতি, পর্যটন, পাট ও বস্ত্র শিল্পের নানা কারুকার্যের জিনিসপত্রও প্রদর্শন করা হয়।

এছাড়া বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক দর্শনীয় স্থানসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভিডিও প্রদর্শন করা হয়। এসময় দর্শনার্থীদের মধ্যে দেশের ঐতিহ্যবাহী খাদ্য পরিবেশন করা হয়।

প্রতিবছর ফেব্রুয়ারি মাসে ক্যানবেরায় বহুসাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়।

তিনদিনব্যাপী উৎসবটি গত ১৬ ফেব্রুয়ারি শুরু হয়ে আজ ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এতে ৩৫০টি কমিউনিটি ভিত্তিক দল অংশগ্রহণ করে এবং ৭১টি দেশের কূটনৈতিক মিশন অংশ নেয়। ফলে তা একটি বহুজাতিক ও সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়।

জনপ্রিয় সংবাদ

‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ

অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশ

০২:১১:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪