০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

‘ইতি চিত্রা’র পর কামাল খান

  • Sarakhon Report
  • ০৭:৩০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
  • 165
সারাক্ষণ প্রতিবেদক
কামাল খান, এই প্রজন্মের অভিনেতা। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সন্তান তিনি। বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মৌসুমীর দারুণ ভক্ত তিনি সেই ছোটবেলা থেকেই। এক সময় স্বপ্ন দেখেন মৌসুমীর সঙ্গে অভিনয় করবেন। মানুষ স্বপ্ন দেখলে তা যে পূরণ হয়, কামাল খানই তার প্রমাণ। একটা সময় এসে প্রিয়দর্শিনী মৌসুমী’র সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন এই প্রজন্মের অভিনেতা কামাল খান।
তারেক শিকদার পরিচালিত ‘ভক্ত’ টেলিফিল্মে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন তিনি। এরপর তিনি আর এইচ জামানের পরিচালনায় ‘সুপ্ত আগুন’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর আরো বেশকিছু নাটকে এবং মিউজিক ভিডিওতে অভিনয় করেন কামাল খান। তবে এবারই প্রথম তিনি সিনেমাতে অভিনয় করেছেন। সিনেমার নাম ‘ইতি চিত্রা’।
রাইসুল ইসলাম অনিক পরিচালিত এই সিনেমায় কামাল খান কামাল নামেই অভিনয় করেছেন। অর্থাৎ সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি কিছুদিন আগে মুক্তি পায়। সারাদেশের সিনেপ্লেক্সগুলোতে মুক্তি পায়। প্রথম দিন থেকেই কয়েকটি সিনেমা হলে কামাল খান নিজে হলে গিয়ে গিয়ে দর্শকের সঙ্গে বসে সিনেমাটি উপভোগ করেছেন। দর্শকের পাশে বসে দর্শকের কাছ থেকে যে সাড়া তিনি পেয়েছেন। তাতে আগামীদিনে একজন পেশাদার অভিনেতা হবারই স্বপ্ন দেখছেন কামাল খান।
কামাল খান বলেন,‘ অভিনয় জীবনের শুরুতেই আমি আমাদের চলচ্চিত্রের প্রিয়দর্শিনী’খ্যাত নায়িকা শ্রদ্ধেয় মৌসুমী ম্যাডামের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। বলা যেতে পারে এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, এখন পর্যন্ত। তিনি আমাকে অভিনয়ের অনেক কিছু শিখিয়েছেন। আমি টুকটাক শুরুতে অভিনয়ে যতোটুকু পেরেছি মৌসুমী ম্যাডামের কারণেই। আর বড় ভাই হিসেবে আমার মাথার উপর ছায়া হয়ে আছেন সবসময়। তিনি আছেন বলেই আমি সাহস করে এগিয়ে যেতে পারছি।
ইতি চিত্রা’য় আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য আমি মন থেকে কৃতজ্ঞতা জানাই পরিচালক অনিক ভাই ও সিনেমাটোগ্রাফার ফরহাদ হোসেন ভাইকে। আমি দর্শকের কাছ থেকে যে সাড়া পেয়েছি তাতে মুগ্ধ আমি। কৃতজ্ঞতা জানাই সকল দর্শককে।’ এরইমধ্যে কামাল খান ‘গুণ্ডার প্রেম’ নামে একটি নাটকের কাজ শেষ করেছেন। এতে কামাল খান নিজেই নাম ভূমিকায় অভিনয় করেছেন। এটি পরিচালনা করেছেন আর এইচ জামান। কামাল খানের প্রথম মিউজিক ভিডিও ছিলো ‘তোমায় দেখে’। গানটি গেয়েছিলেন ইমরান ও নদী। এতে কামালের সহশিল্পী ছিলেন নওশাবা।
জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

‘ইতি চিত্রা’র পর কামাল খান

০৭:৩০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪