০৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-১০)

  • Sarakhon Report
  • ০৬:০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • 152

সুবীর বন্দ্যোপাধ্যায়

এই অনুষ্ঠানের যে নির্দিষ্ট দিন তার কয়েকদিন আগে সবাই উপোস-এর ব্রত পালন করে এবং এই সময় তারা যৌন মিলনেও অংশগ্রহণ করে না। ২১ জুনের সকালবেলা কাসকোনিয়ান অভিজাতরা আসেন এবং এই অনুষ্ঠানের প্রধান হিসেবে কাজ করেন উইলাক উমা (Willaqu Uma) যাকে খুব উঁচু পর্যায়ের পুরোহিতও বলা হয়। অনুষ্ঠানের এই পর্বটি করা হয় হাউকায়পাতায়।

এটি হল প্লাজার আচার অনুষ্ঠান-এর অংশ। অভিজাতদের বাকি অংশকে নিয়ে আসা হয় দক্ষিণ-পশ্চিম কোণের কুসিপাতায় (Kusipata) এই অনুষ্ঠান শুরু হবার আগে মালকি (Mallki) বা মহান পূর্বপুরুষদের মমিগুলিকে নিয়ে আসা হয়। ইনকারা বিশ্বাস করে এই মমিরা ভালমত এই অনুষ্ঠান দেখলে সবারই মঙ্গল হয়। এছাড়া সূর্য উদয়ের মুহূর্তে অন্য একটি প্রথাও আছে। এই মাহেন্দ্রক্ষণে ইনকা পুরুষ ও রমণীরা সূর্যদেবতাকে সম্ভাষণ জানায়।

এই সম্ভাষণ জানানোর ভঙ্গিটি হল মুচাএ (“Muchay”)। আঙুলের ডগা দিয়ে চুম্বন এর ইঙ্গিত ছুঁড়ে দেওয়া হয় সূর্যের দিকে। এর পরে সবাই মিলে নীচু স্বরে দেবতাকে উপলক্ষ্য করে গান গায়। এই সঙ্গীত পরিবেশনকে খুব আন্তরিক পবিত্র কাজ বলে মনে করা হয়। শেষের দিকে এই গান অনেকটাই আবেগমথিত হয়ে যায় এবং দূর থেকে অনেকটা কান্নার মত শোনায়। এর পরের প্রথাটিও খুব মজার।

সূর্যের দেবতা বা ইনকা রাজা তার দু’হাতে দুটি সোনার গ্লাস নেন। এই গ্লাস দুটিতে থাকে আখ (Agha) বা ভুট্টার মদজাতীয় পানীয়। ডান হাতে ধরা গ্লাসের মদ একটা সোনার মোড়কের মধ্য দিয়ে পাঠানো হয় সূর্যমন্দিরের উদ্দেশ্যে। ইনকা রাজা অন্য গ্লাস- এর থেকে এক চুমুক মদ খান এবং বাকি অংশ উপস্থিত অভিজাত মানুষ পান করে। এবং তারপর অন্যান্য সাধারণ মানুষদের কণিকামাত্র ভেবে বিতরণ করা হয়।

এই অনুষ্ঠান বা রীতি প্রথার সঙ্গে অন্য একটি আচার-এর চল আছে। সাধারণত এই সূর্যদেবতার পূজাকে আরও বর্ণময় করে তোলার জন্য উঁচু স্তরের পুরোহিত চমরিগাই (llama) বলি দেবার দায়িত্ব পালন করে। এই গাই-এর রং কালো বা সাদা হতে হবে। একটি ধারালো পবিত্র ছুরি তুমি (Tumi) দিয়ে গাই-বা প্রাণীর বুক চিরে ফেলতে হয়।

(চলবে)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৯)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৯)

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-১০)

০৬:০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪