১২:২১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
ট্রাম্প কাতারের উপহারের বিলাসবহুল বিমানে যাচ্ছেন আয়ারল্যান্ড মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় যাওয়ার চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬ মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ নির্মাণে অনুমোদন, রাজঘাটের ঐতিহ্য রাখার নির্দেশ দিল্লি-এনসিআরে ফের ভারী বৃষ্টির শঙ্কা, হলুদ সতর্কতা জারি কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু রিকশাচালককে ইট দিয়ে হত্যা, পাওনা ১৫০ টাকা নিয়ে বিরোধের অভিযোগ এলএনজি আমদানিতে অনিশ্চয়তা, কমছে দেশীয় গ্যাস: দুই বছরেও কাটবে কি সংকট? বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে যুবককে একা করে উপর্যুপরি ছুরিকাঘাত ৮০ শতাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ অস্ত্রোপচার, তালাবদ্ধ অপারেশন থিয়েটার সাফল্য দিয়ে নিজেকে প্রমাণের দৌড় কতটা মূল্যবান?

ইশকুল (পর্ব-৪১)

  • Sarakhon Report
  • ০৮:০০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • 129

আর্কাদি গাইদার

ষষ্ঠ পরিচ্ছেদ

বই বন্ধ করে রাস্তায় বেরুলুম। কিছু করার না-থাকায় শহরের বাইরে কবরখানায় তিষ্কা শূকিনের সঙ্গে দেখা করতে দৌড় দিলুম। তিষ্কাকে বাড়িতে পাওয়া গেল না। পাকা মাথা, বলিষ্ঠ চেহারার বৃদ্ধ তিকার বাবা আমার বাবার অনেক দিনের চেনা। উনি আমার পিঠ চাপড়ে বললেন:

‘বাঃ, দিব্যি বড় হয়েচ যে খোকা! তোমার বাবা ফিরে এসে তোমায় দেখি চিনতেই পারবেন না। ঠিক বাপের মতো হচ্চ অমনি বড়সড়, শক্তসমর্থ হয়ে উঠবে সময়ে। আমার তিকাটা একেবারে বে’টেখাটো ক্ষয়া-খপপুরে হচ্ছে, কপালটাই খারাপ। নির্ঘাত ও ওর মা-র বাবা দাদামশাইয়ের মতো হচ্ছে। যা খায় তা কোথায় যে যায় কে জানে! তারপর, বাবার খবর ভালো তো? তাঁকে চিঠি লেখার সময় আমার নমস্কার জানিও। সত্যিকার একজন মহাশয় লোক, তোমার বাবা।

তিনি আর আমি এক সময়ে এক গাঁয়ের ইশকুলে আট বছর চাকরি করেছি। উনি ছিলেন মাস্টার। আর আমি চৌকিদার। তবে সে হল গিয়ে আজ বহুকালের কথা তুমি তখন দুধের বাচ্চা, তোমার এ-সব মনে থাকার কথা নয়। আচ্ছা, আচ্ছা, দৌড় লাগাও। তিম্কা এই কাছাকাছি কোথাও আছে, গোল্ডফিশু-পাখি ধরছে বোধ হয়। সৈন্যদের কবরগুলোর পেছনে, কোণের দিকে, বার্চ’-বনে খোঁজ কর দেখি। ওর এদিকে ও বড় একটা পাখি ধরে না, গির্জে’র চৌকিদার দেখতে পেলে বকে কিনা, তাই।’

বার্চ-বনেই পেলুম তিকাকে। একটা গাছের নিচে দাঁড়িয়ে লাঠির ডগায় ফাঁস লাগিয়ে ও লাঠিটাকে সাবধানে একটা গোল্ডফিল্ড-পাখির কাছাকাছি সরিয়ে সরিয়ে আনছিল। হলুদ-হয়ে-আসা গাছের পাতার ফাঁকে পাখিটাকে অস্পষ্ট দেখা যাচ্ছিল। আমাকে দেখে ভয় পেয়ে প্রায় মিনতির ভঙ্গিতে আমার দিকে তাকাল তিঙ্কা, তারপর জোরে-জোরে মাথা নেড়ে সাবধান করে দিল শামি যেন আরও কাছে গিয়ে পড়ে পাখিটাকে ভয় পাইয়ে না দিই।

আমি দাঁড়িয়ে গেলুম। যদি আমার মত চাও তো বলব, গোল্ডফিল্ডের চেয়ে বোকা পাখি দুনিয়ায় আর দুটি নেই। ছেলেরা গোল ফাঁসের আকারে এক টুকরো ঘোড়ার বালামচি একটা লম্বা লাঠির আগায় বে’ধে নেয়, তারপর পাখির গলায় সাবধানে ওই ফাঁসটা গলিয়ে দেয়। এতেই গোল্ডফিশু ধরা পড়ে।

জনপ্রিয় সংবাদ

ট্রাম্প কাতারের উপহারের বিলাসবহুল বিমানে যাচ্ছেন আয়ারল্যান্ড

ইশকুল (পর্ব-৪১)

০৮:০০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪