০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ইশকুল (পর্ব-৪২)

  • Sarakhon Report
  • ০৮:০০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • 128

আর্কাদি গাইদার

ষষ্ঠ পরিচ্ছেদ

তিম্কা আস্তে আস্তে ওর লাঠির ডগাটা ফিঞ্চের কাছে সরিয়ে আনল। পাখিটা একচোখে ফাঁসের দিকে একবার তাকিয়ে ধীরেসুস্থে পাশের ডালে সরে গেল। গভীর মনোযোগে জিভ বের করে, দম বন্ধ করে তিকা আবার ফাঁসটা পাখির দিকে সরিয়ে আনতে লাগল। আর বোকা ফিল্ডটা তিষ্কার কাজকর্ম যেন বেশ কৌতূহলের সঙ্গে লক্ষ্য করতে লাগল। তারপর হাঁদার মতো নির্বিকারভাবে ফাঁসটাকে ওর মাথার ওপর দিয়ে গলাতে দিল। তিকা হাতের লাঠিতে একটা ঝাঁকুনি দিতেই আধা-ফাঁসি- যাওয়া অবস্থায় ফিল্মটা একটা টা-শব্দ পর্যন্ত না করে পাগলের মতো ডানা ঝাপটাতে-ঝাপটাতে স্তূপ করে ঘাসে এসে পড়ল। মিনিটখানেকের মধ্যে দেখা গেল পাখিটা আর তার আরও গোটা পাঁচেক সঙ্গী একটা খাঁচার মধ্যে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে।

এক গায়ে লাফিয়ে নাচতে নাচতে ওদিকে তিম্কাও চে’চাতে লাগল, ‘দেখছিস, দেখছিস! কী দুর্দান্ত কায়দা! ছ-ছটা পাখি। কেবল সবকটাই ফিল্ম এই-যা। তা বলে টিট-পাখিকে এভাবে ধরা যাবে না। ফাঁদ, জাল, এই সব ব্যবহার করতে হবে। ওরা ভীষণ চালাক। এই বোকাগুলোই কেবল মাথা গলিয়ে দেয়…’

আচমকা থেমে গেল তিমুকা। মুখখানা স্থির হয়ে এমন পাথরের মতো হয়ে গেল যে দেখে মনে হচ্ছিল কেউ বুঝিমোটা লাঠি দিয়ে বাড়ি মেরেছে মাথায়। আমাকে সাবধান করে ঠোঁটে একটা আঙুল ঠেকিয়ে পুরো দু-মিনিট চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপরই লাফিয়ে উঠল। বলল:

‘শুনলি তো?’

‘কাঁ শুনব? আমি তো শুধু, রেলস্টেশনে এজিনের বাঁশি বাজতে শুনলুম।’

‘হায় কপাল! কিছু শুনতে পায় না!’ অবাক হওয়ার ভঙ্গিতে হাত দুটো আকাশপানে তুলে তিল্কা বলল, ‘রবিন রে! শুনলি না, ডেকে উঠল? সত্যিকার রাঙা বুকগুলা রবিন। এক হপ্তার বেশি আমি ওটাকে খুজছি। সেই জলে-ডোবা লোকটাকে কোথায় কবর দেয়া হয়েছিল, জানিস তো? সেই, সেইখানে ওর বাসা। কোনো একটা মেপ্ল্ল-গাছে। মেপ্ল-গাছে জঙ্গল হয়ে আছে জায়গাটায়, আর গাছের পাতাগুলো এখন দেখতে লাগছে আগুনের মতো, ঝলমল করছে যেন। চল্, যাবি? দেখে আসব।’

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

ইশকুল (পর্ব-৪২)

০৮:০০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪