১২:২১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
ট্রাম্প কাতারের উপহারের বিলাসবহুল বিমানে যাচ্ছেন আয়ারল্যান্ড মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় যাওয়ার চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬ মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ নির্মাণে অনুমোদন, রাজঘাটের ঐতিহ্য রাখার নির্দেশ দিল্লি-এনসিআরে ফের ভারী বৃষ্টির শঙ্কা, হলুদ সতর্কতা জারি কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু রিকশাচালককে ইট দিয়ে হত্যা, পাওনা ১৫০ টাকা নিয়ে বিরোধের অভিযোগ এলএনজি আমদানিতে অনিশ্চয়তা, কমছে দেশীয় গ্যাস: দুই বছরেও কাটবে কি সংকট? বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে যুবককে একা করে উপর্যুপরি ছুরিকাঘাত ৮০ শতাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ অস্ত্রোপচার, তালাবদ্ধ অপারেশন থিয়েটার সাফল্য দিয়ে নিজেকে প্রমাণের দৌড় কতটা মূল্যবান?

ইশকুল (পর্ব-৫৪)

  • Sarakhon Report
  • ০৮:০০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • 112

আর্কাদি গাইদার

সপ্তম পরিচ্ছেদ

এবার নিজেই বললুম, ‘য়‍্যার হাট (তার আছে)।’ তারপর ‘ভির (আমাদের)। আবার হোঁচট। জার্মান ক্রিয়াপদে সেদিন কিছুতেই মন বসছিল না।

এমন সময় পেছন থেকে কে যেন শয়তানি করে বললে, ‘হাস্স্ট্রস’।

সঙ্গে সঙ্গে কিছু না-ভেবেচিন্তে আমিও পুনরাবৃত্তি করলুম, ‘হাস্ট্রস’।

‘কী আবোলতাবোল বকছ? মনটা কোনদিকে আছে শুনি? বোকা ছেলেটার কথায় কান না দিয়ে নিজের মাথাটা একটু খাটাও না। কই, তোমার এক্সারসাইজ খাতাটা দাও দেখি।’

‘আনতে ভুলে গেছি, এল্সা ফ্রান্সিস্কোভনা। বাড়ির কাজ করেছি, কিন্তু বইখাতা আনতে ভুলে গেছি। খেলার পিরিয়ডে বাড়ি গিয়ে ঠিক নিয়ে আসব।’

‘একসঙ্গে সব বইখাতা আনতে ভোলো কী করে?’ শিক্ষিকা চটে উঠে বললেন। ‘নিশ্চয় ভোলো নি তুমি। আমাকে ঠকানোর মতলব করেছ। ইশকুল ছুটির পর আজ এক ঘণ্টা আটক থাকবে।’

‘এপ্সা ফ্রান্সিসকোনা, ইনস্পেক্টর আজ ইশকুল ছুটির পর আমায় দু-ঘণ্টা আটক থাকার শাস্তি দিয়েছেন। আপনিও এক ঘণ্টা আটক থাকতে বলছেন। আমি কি তবে সারা রাত ইশকুলে বসে থাকব?’ আমি আপত্তি জানিয়ে বললুম।

উত্তরে শিক্ষিকাটি আবার এক লম্বা-চওড়া জার্মান বাক্য আওড়ালেন। যার সার কথা আমি অবিশ্যি যতটুকু বুঝলুম তা এই যে আল্সেমি আর মিথ্যে কথা বলার জন্যে শাস্তি পেতেই হবে আর ভালো করে বুঝলুম যে এই তৃতীয় ঘণ্টা আটক থাকার হাত থেকে রেহাই নেই।

মাঝের বিরতির সময় ফেকা কাছে এল।

‘তুই বইপত্তর ছাড়াই ইশকুলে এলি যে বড়? সেমিওনই বা তোকে ক্লাসে নিয়ে এল কেন?’

যা হোক একটা কৈফিয়ত বানিয়ে বললুম ওকে। এরপর ছিল সেদিনের শেষ ক্লাস- ভূগোলের। ক্লাসটায় সারাক্ষণ ঘুম-ঘুম ভাব নিয়ে বসে রইলুম। মাস্টারমশাই যে কী বললেন, ছাত্ররা যে কে কী উত্তর দিল কিছুই মাথায় ঢুকল না আমার। ইশকুলের ছুটির ঘণ্টা বাজতে শুরু করল যখন, কেবল তখনই আমার চমক ভাঙল।

জনপ্রিয় সংবাদ

ট্রাম্প কাতারের উপহারের বিলাসবহুল বিমানে যাচ্ছেন আয়ারল্যান্ড

ইশকুল (পর্ব-৫৪)

০৮:০০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪