০৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস: নিহত ২

  • Sarakhon Report
  • ০২:১৮:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
  • 178

জাফর আলম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মাটিচাপা পড়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুলাই) ভোরে উখিয়া উপজেলার বালুখালী ১১ ও ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- ১১ নম্বর ক্যাম্পের এফ/১ ব্লকের দিল মোহাম্মদের ছেলে মো. আনোয়ার হোসেন (২১), ৮ নম্বর ক্যাম্পের ৪১ ব্লকের মো আলমের ছেলে সিফাত।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা নয়ন এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, মঙ্গলবার সারা দিন থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত ছিল। যা মধ্যরাতের পর ভারী বর্ষণে রূপ নেয়। একপর্যায়ে ভোর রাত ৪টার দিকে উখিয়ার বালুখালী ১১ ও ৮ নম্বর ক্যাম্পে আকস্মিক পাহাড়ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় এক স্থানীয় শিশু ও একজন রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, উখিয়া ১১ এবং ৮নং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক স্থানীয় শিশু ও একজন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।এর আগে ১৯ জুন উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের একাধিক জায়গায় পাহাড়ধসে দুই বাংলাদেশি স্থানীয় বাসিন্দা এবং ৮ জন রোহিঙ্গার মৃত্যুর ঘটনা ঘটে।

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস: নিহত ২

০২:১৮:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪