০৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

একখণ্ড মে‌ঘের ক‌্যাকটাস

ও শরৎ নৈঃশ‌ব্দ্যের এমন দি‌নে মানুষ ভু‌লে গ‌্যা‌ছে
জীব‌নের রং! ঘাস ও জিহ্বার কারুকাজ।এত মৃত‌্যু
এত অ‌বিশ্বাস দে‌খি‌নি আ‌গে!হৃদয়জু‌ড়ে এত জ‌লের
কাতরতা!এত অন্ধকার কে মু‌ছে দে‌বে?কার জ‌ন্মের
ই‌তিহাস নি‌য়ে কে ভা‌বে?ঘু‌মের ভেত‌রে পরবাস,নীল
ক‌্যানভাস একখণ্ড মে‌ঘের ক‌্যাকটাস।অনর্গল কথার
কো‌নো মূল‌্য থা‌কে না!নির্জীব মৃত‌্যুর মত ম‌নে হয়!
ঝরনা ও ফু‌লের দে‌শে ক্লিষ্ট ঘোড়ার আর্তনাদ দৈব
বাণী না অদৃষ্ট?দিকভ্রান্ত হ‌য়ে যারা পথ হা‌রি‌য়ে‌ছে
তা‌দের নিঃশ্বাস তা‌দের চো‌খের জ্যো‌তি অ‌চেনা
না‌বি‌কের মত।শরৎ হাওয়ায় ভে‌সে যা‌চ্ছে প্রেম
ক্রন্দন চিত্রকলা চিন্তার জগৎ। আমরা বে‌ঁচে আ‌ছি
যে যার মত!কো‌নো অশ্বা‌রোহীর গান আমা‌কে মুগ্ধ
ক‌রে না এখন। অ‌লি‌ভের ছায়ায় মাতৃভূ‌মির স্মৃ‌তির
ভেত‌রে জোনা‌কির আ‌লোয় যারা বে‌ঁচে আ‌ছে তারা
কী অ‌চেনা কেউ?তারা আমা‌দের স্বজন সবুজ পাতার
মত রক্তের র‌ঙের মত আ‌লো-ছায়ার মায়ায় জড়া‌নো
উ‌দ্ভিদ। ও শরৎ প্রতি‌হিংসার গুঞ্জন নয় দাও প্রবহমান
নদী, অরণ‌্য,মা‌টি ও অন্তহীন বৈষম‌্যহীন জ‌লের গান।
জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

একখণ্ড মে‌ঘের ক‌্যাকটাস

০৪:০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫