০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

‘এখনো কোয়েলিয়া’ গানে প্রিয়াংকা

  • Sarakhon Report
  • ১২:৪৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • 291

সারাক্ষণ রিপোর্ট

সঙ্গীত শিল্পী ড. প্রিয়াংকা গোপ। যিনি নীরবে নিজের কাজটা করে যেতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। ভাবেন না কাজের প্রচারণা নিয়ে। তার ভাবনাটা এমন যদি কাজ ভালো হয় তাহলে মানুষ এমনিতেই ভালোবাসবে। ঠিক তেমনি একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ড. প্রিয়াংকা গোপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষক। বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত তিনি। তবে প্রিয়াংকা জানান এরইমধ্যে তার কন্ঠে একটি মৌলিক গান প্রকাশিত হয়েছে। 

গানের শিরোনাম ‘এখনো কোয়েলিয়া’। গানটি লিখেছেন সঞ্জয় রাজ। সুর সঙ্গীত ও তবলায় ছিলেন বাংলাদেশের প্রখ্যাত মিউজিসিয়ান ও সুরকার, সঙ্গীত পরিচালক পল্লব সান্যাল। গানটি এরইমধ্যে প্রকাশিত হয়েছে। গানপ্রেমীদের মন কেড়েছে প্রিয়াংকার কন্ঠে এই গান।

প্রিয়াংকা গোপ বলেন, ‘গানটির কথা ও সুর আমার নিজের কাছেই ভীষণ ভালোলেগেছে। আশা করছি শ্রোতাদেরও ভালোলাগবে। ধন্যবাদ গীতিকারকেও। ভালো বাংলা গান শোনার ও গাওয়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। শুভ কামনা ও ভালোবাসা আমার শ্রোতাদের জন্য।’

এদিকে আগামী ১ মে বর্ষার একটি গানের মিউজিক ভিডিওর কাজ করবেন প্রিয়াংকা গোপ। গানের শিরোনাম ‘আজই নেমেছে আঁধার’। গানটি লিখেছেন রাজীব রাজীবুল হাসান, সুর করেছেন সোনলী রায়, সঙ্গীতায়োজন করেছেন বিনোদ রায়।

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

‘এখনো কোয়েলিয়া’ গানে প্রিয়াংকা

১২:৪৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫