০৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

কবি হেলাল হাফিজ

  • Sarakhon Report
  • ০৫:২১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • 189

বোহেমিয়ান কবি বলতে যা বোঝায় কবি হেলাল হাফিজ ছিলেন তাদের একজন। কবিতাকে নিয়ে তিনি যেমন খেলা করেছেন তেমনি খেলা করেছেন নিজের জীবনকে নিয়েও। আর পেয়েছিলেন পাঠক প্রিয়তা। তাঁর আগে ও পরের অনেক কবিই তাঁর থেকে বেশি পাঠক প্রিয়তা পেয়েছিলো তবে হেলাল হাফিজের পাঠক প্রিয়তাও ছিলো তাঁর নিজস্ব চরিত্রের মতো। তিনি যেমন তাঁর কবিতাকে সকলের থেকে আলাদা করতে পেরেছিলেন তেমনি তাঁর পাঠক প্রিয়তা ছিলো আলাদা ধরনের। যদিও রাজনৈতিক টানা পোড়েনের এই দেশে, স্বাধীনতা সংগ্রামের এই দেশে তাঁর কবিতা স্লোগানে পরিণত হয়েছিলো- তারপরেও তিনি ছিলেন প্রকৃত অর্থে প্রেমের কবি। কষ্ট ও সুখ দুইকে একসঙ্গে মিলিয়ে তিনি প্রেমকে সোনা ও কাঁদা মাটি দিয়ে এক করেছিলেন। তাঁর কবিতা তাই তরুণ জীবনকে যেমন প্রেমিক বা প্রেমিকা হতে শেখায় তেমনি শেখায় প্রেমের জন্যে আলাদা রঙ খুঁজতে।

যতটা তাঁর প্রতিভা ছিলো তার থেকে তিনি লিখেছেন খুবই কম। তবে বেশি লিখলেই যে বেশি লেখা হয় না তাও তিনি তাঁর কবিতা দিয়ে বুঝিয়ে দিয়েছেন। নিজে বোহেমিয়ান হলেও কবিতায় তিনি নৈরাশ্য ছড়াননি বরং আনন্দ বেদনার রঙিন যে মানব জীবন তাই জুড়ে রয়েছে তাঁর কবিতায়।

পৃথিবীর অনেক প্রেমের কবির প্রভাব ইচ্ছে করলে তাঁর কবিতায় খুঁজে বের যায় তারপরেও তাঁর কবিতাগুলো সবই হেলাল হাফিজের কবিতা।

আজ তিনি পৃথিবী থেকে চলে গেলনে। এ মুহূর্তে শুধু তাঁর কথা থেকে ধার নিয়ে বলা যায়-  এক জীবনের কতটুকই নষ্ট হবে- আসলে তোমাকে কাছে ও দূর থেকে দেখলে মনে হতো- তুমি মনে হয় জীবনটা নষ্ট করে দিলে কবি। কিন্তু আজ তুমি যখন চলে গেলে পৃথিবী থেকে তখন কোন দুঃখ না রেখেই বলা যায় ভবিষ্যতেও পাঠক তোমার একটি কবিতা পড়লে আরেকটি খুঁজবে। জেনারেশান পরিবর্তিত হলেও তোমার কবিতা ঠিক চির নতুন থেকে যাবে।

মানুষকে চলে যেতে হয় পৃথিবী থেকে। তাই তোমার চলে যাওয়া নিয়ে দুঃখ না করে বলা যায়- একটি পশ্চাদপদ, অস্থিতিশীল দেশে জম্মেও তুমি কম দেওনি পৃথিবীকে। তোমাকে স্যালুট।

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

কবি হেলাল হাফিজ

০৫:২১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪