০৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

কানাডাতে তিন শো’তে নূসরাত ফারিয়া

  • Sarakhon Report
  • ০৭:০০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
  • 116
সারাক্ষণ প্রতিবেদক
প্রবাসী বাংলাদেশীদের নিমন্ত্রণে স্টেজ শো’তে পারফর্ম করতে এরইমধ্যে গত বুধবার কানাডার উদ্দেশ্যে রওয়ানা হয়ে কানাডার ক্যালগিরিতে পৌঁছেছেন। সেখানে আগামী ১৪ জুলাই একটি স্টেজ শো’তে অংশ নিবেন তিনি। নূসরাত ফারিয়া জানান এরপর আগামী ৩ আগস্ট টরেন্টো’তে এবং ৯ আগস্ট মন্ট্রিয়ালে ভিন্ন দুটি স্টেজ শোতে পারফর্ম করবেন।
নূসরাত ফারিয়া বলেন, ‘ তিনটি ভিন্ন শোতে আমি পারফর্ম করবো। তিনটি ভিন্ন শো’ই আলাদা আলাদা টিম ডিরেকসন দিয়েছে। প্রবাসী বাংলাদেশীদের নিমন্ত্রণে আমি এই যাত্রায় কানাডায় এসেছি। প্রতিটি পারফর্ম্যান্সে অবশ্যই আমি আমার প্রিয় বাংলাকে, বাংলাদেশকে তুলে ধরবো। সেই সাথে আমার অভিনীত সিনেমার গানও ঠাঁই পাবে আমার পারফর্ম্যান্সে। দেশের বাইরে খুউব অল্প সময়ের জন্যই আসি বা বেশি সময়ের জন্যই আসি, দেশের বাইরে আসলেই দেশকে ভীষণ মিস করি। ধন্যবাদ আয়োজকদের যাদের নিমন্ত্রণে আমি এবার কানাডায় এলাম। খুউব চমৎকার সময় কাটানো শুরু হলো ক্যালগিরিতে। আশা করছি পুরো এই জার্নিটা আনন্দদায়ক হবে ইনশাআল্লাহ।’
গত ঈদে নূসরাত ফারিয়াকে পুষ্টি’র একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে দেখা গেছে। এতে তার সহশিল্পী ছিলেন মিলি বাশার। গত ২৪ মে ভারতের গুজরাপটে অবস্থিত ‘পারুল ইউনিভার্সিটি’তে ‘গেস্ট অব অনার’ হিসেবে অংশগ্রহন করে অতিথি হিসেবে বক্তৃতা দিয়ে ভীষণ প্রশংসা কুঁড়িয়েছেন। ভারত, বাংলাদেশ’সহ বিশ্বের নানান অঞ্চলে বিশেষতক বাংলা ভাষা ভাষীদের কাছে ইংরেজিতে তার বক্তৃতা দেয়া ভীষণ প্রশংসা কুঁড়ায়।
বাংলাদেশের সিনেমার একজন নায়িকা হয়ে তার এই মেধাকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। মিডিয়াতে নূসরাত ফারিয়ার পথচলা শুরু মূলত একজন উপস্থাপিকা হিসেবে। তবে একসময় সিনেমাতে কাজ শুরুর পর সিনেমাতেই অভিনয়ে নিয়মিত হয়ে উঠেন তিনি। তবে বিশেষ বিশেষ দিবসে হঠাৎ তাকে উপস্থাপনায় দেখা যায়।
জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

কানাডাতে তিন শো’তে নূসরাত ফারিয়া

০৭:০০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪