০৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

কেন এই আত্মহত্যা

একজন প্রতিষ্ঠিত ব্যাংক কর্মকর্তা, স্বাভাবিক কর্মজীবন, পরিচিত সামাজিক পরিসর—তবু কেন এমন একটি পরিণতি? রাজধানীর খিলগাঁওয়ে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর এই প্রশ্নই এখন সামনে আসছে। মানসিক অবসাদের কথা জানা গেলেও, সেই অবসাদের প্রকৃত কারণ কী ছিল, তা ঘিরে তৈরি হয়েছে নানা জিজ্ঞাসা।

রাজধানীর খিলগাঁও এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে শনিবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম শাহানুর রহমান। বয়স ৪৫ বছর। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বিল গজারিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। শাহানুর রহমান সোনালী ব্যাংকের মতিঝিল শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

আত্মহত্যা মুক্তি নয়

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তিনি কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। শনিবার সন্ধ্যায় কাউকে কিছু না জানিয়ে বাসায় ফিরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন তিনি।

দীর্ঘ সময় ধরে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢোকেন। তখন তারা তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার গলায় প্যান্ট প্যাঁচানো ছিল।

আত্মহত্যা কেন বেড়েই চলছে?

পরে দ্রুত তাকে উদ্ধার করে রাত আনুমানিক পৌনে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় খিলগাঁও থানাকে অবহিত করা হয়েছে। পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

কেন এই আত্মহত্যা

১১:৪৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬