০২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ফুলবাড়ীর ১০৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭২টিতেই নেই প্রধান শিক্ষক, নৈশপ্রহরী শূন্য ৮০টিতে

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের পরিধি বাড়ানো হয়েছে

  • Sarakhon Report
  • ০৮:৫২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • 163

নিজস্ব প্রতিবেদক

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস তার ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের পরিধি বাড়ানো হয়েছে। এক সদস্যের পরিবর্তে এক তিন সদস্যের কমিশর করে বৃহস্পতিবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে গত ১৮ জুলাই ঘটনা তদন্তে এক সদস্যের কমিশন গঠন করা হয়েছিল। গত বুধবার কমিশনের কার্যপরিধি বাড়িয়ে পৃথক একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপন অনুসারে তদন্ত কমিশনের সভাপতির দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শওকত আলী চৌধুরী। এতে বলা হয়েছে, গত ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত সহিংসতা ও সংঘর্ষে নিহদের মৃত্যুরকারণ ও দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করবে এ কমিশন। এর আগে বুধবার তদন্ত কমিশনের কার্যপরিধি বাড়ানো হয়েছিল।
এর আগে গত ১৮ জুলাই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ১৬ জুলাই দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় ছয়জন নিহত হওয়া এবং সাম্প্রতিক সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা তদন্তের জন্য এই কমিশন করা হয়েছে। ছয়জন নিহতের কারণ উদঘাটন ও তাদের নিহতের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ ছাড়াও সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে কমিশনকে নির্দেশনা দেওয়া হয়েছিল।
গত বুধবার জারি করা নতুন প্রজ্ঞাপনে ১৬ থেকে ২১ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় নিহতের কারণ উদঘাটন ও তাদের নিহতের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কথা বলা হয়েছে।
একই সঙ্গে তদন্ত কমিশন গত ১৬ থেকে ২১ জুলাই পর্যন্ত কোটাবিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান, সরকারি কোম্পানি, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ ও করপোরেশন এবং বেসরকারি প্রতিষ্ঠানের সম্পত্তির ক্ষয়ক্ষতি নিরূপণ করবে বলেও সংশোধিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
কমিশনকে ‘দ্য কমিশন অব ইনকয়ারি অ্যাক্ট, ১৯৫৬’ অনুযায়ী তদন্তকাজ সম্পন্ন করে ৩০ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে দাখিল করতে বলা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার ইউনিট কমিশনকে সাচিবিক সহায়তা দেবে।

জনপ্রিয় সংবাদ

‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের পরিধি বাড়ানো হয়েছে

০৮:৫২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪