০৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ক্যান্সার চিকিৎসায় ভারী আয়ন থেরাপির রহস্য উন্মোচন চীনে

  • Sarakhon Report
  • ০৬:১৭:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • 288

ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত আধুনিক ভারী আয়ন থেরাপির সূক্ষ্ম কার্যপ্রণালী এবার খুঁজে বের করেছেন চীনা বিজ্ঞানীরা। এতে এ রোগের চিকিৎসা পদ্ধতি আরও উন্নত হবে এবং নতুন রেডিওথেরাপি প্রযুক্তিও তৈরি সহজ হবে বলে আশা করা হচ্ছে।

গবেষণাটি করেছে চায়না একাডেমি অব সায়েন্সেস-এর ইনস্টিটিউট অব মডার্ন ফিজিক্স এবং তাদের আন্তর্জাতিক সহযোগীরা। গবেষণাটি সম্প্রতি ফিজিক্যাল রিভিউ এক্স-এ প্রকাশিত হয়েছে।

ভারী আয়ন থেরাপি হলো এক ধরনের রেডিওথেরাপি, যেখানে ভারী আয়নের রশ্মি দিয়ে ক্যান্সার কোষ ধ্বংস করা হয়।

গবেষক সিউ শেনইয়ু বলেন, ‘একই মাত্রার রেডিয়েশনে ভারী আয়ন এক্স-রে’র চেয়ে ২ থেকে ৩ গুণ বেশি কার্যকর।’

লানচৌ শহরে গবেষণা করে বিজ্ঞানীরা দেখতে পান, ভারী আয়নের রশ্মিতে কোষের মধ্যে শক্তি ও প্রোটনের দ্রুত স্থানান্তরের কারণে ডিএনএ-তে বড় ধরনের ক্ষতি হয়, যা ক্যান্সার কোষ ধ্বংসে বড় ভূমিকা রাখে।

এই আবিষ্কার ভবিষ্যতের রেডিওথেরাপি উন্নত করতে সহায়ক হবে বলে জানান মডার্ন ফিজিক্স সংস্থার আরেক গবেষক মা শিনওয়েন।

সিএমজি বাংলা

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

ক্যান্সার চিকিৎসায় ভারী আয়ন থেরাপির রহস্য উন্মোচন চীনে

০৬:১৭:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫