০৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ফুলবাড়ীর ১০৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭২টিতেই নেই প্রধান শিক্ষক, নৈশপ্রহরী শূন্য ৮০টিতে

চরাচর

কেন আমি দুঃখ পাইনা, আমি নিজেও জানি না।

দুঃখগুলোর রঙ আমি চিনি-
দিন ও রাত্রিতে সে সব রঙের কী বদল হয় –
তাও হয়তো জানা।
তারপরেও জানি দুঃখগুলো ছোট বেলার মেলায় বিক্রি হতে দেখা হাওয়াই মিঠাই।
সুখের কোনো রঙ আমি দেখিনি-
সুখ বড়ই সূক্ষ্ম এক কারুকাজ-
ঈশ্বর স্রষ্টার মতো কোনো মানুষের তৈরি হয়তো সুখ।
তাই তার কোনো রঙ নেই।
মৃত্যুতে আতঙ্কিত হতে দেখেছি, কাঁপতে দেখেছি
অথচ ভাবে না অনেকে –
যা অতি স্বাভাবিক তাকে নিয়ে এত ভাবনা কেন?
মানুষ শুধু নয়, সকল প্রাণীকূল শুধু নয়- আরও যত
চারপাশে সবই একটি গতির কম্পন-
কখনও সুর বাজে, কখনও নীরবে বয়ে চলে।

জনপ্রিয় সংবাদ

‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ

চরাচর

০৭:২৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

কেন আমি দুঃখ পাইনা, আমি নিজেও জানি না।

দুঃখগুলোর রঙ আমি চিনি-
দিন ও রাত্রিতে সে সব রঙের কী বদল হয় –
তাও হয়তো জানা।
তারপরেও জানি দুঃখগুলো ছোট বেলার মেলায় বিক্রি হতে দেখা হাওয়াই মিঠাই।
সুখের কোনো রঙ আমি দেখিনি-
সুখ বড়ই সূক্ষ্ম এক কারুকাজ-
ঈশ্বর স্রষ্টার মতো কোনো মানুষের তৈরি হয়তো সুখ।
তাই তার কোনো রঙ নেই।
মৃত্যুতে আতঙ্কিত হতে দেখেছি, কাঁপতে দেখেছি
অথচ ভাবে না অনেকে –
যা অতি স্বাভাবিক তাকে নিয়ে এত ভাবনা কেন?
মানুষ শুধু নয়, সকল প্রাণীকূল শুধু নয়- আরও যত
চারপাশে সবই একটি গতির কম্পন-
কখনও সুর বাজে, কখনও নীরবে বয়ে চলে।