০৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

জাতীয় ছাত্রশক্তির সভাপতির পদ ছাড়লেন জাহিদ আহসান, যাচ্ছেন এনসিপির মূল দলে

পারিবারিক ও ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় ছাত্রশক্তির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন জাহিদ আহসান। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে সংগঠনটির পঞ্চম সাধারণ সভায় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়। একই সভায় সিনিয়র সহসভাপতি আহসান লাবীবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

জাহিদ আহসান জানান, তার মা অসুস্থ। এ কারণে পরিবারকে সময় দেওয়ার প্রয়োজন হওয়ায় তিনি সংগঠনের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি আগামী ১২ সেপ্টেম্বর জাতীয় ছাত্রশক্তির কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কাউন্সিলের আগে সংগঠনের সাংগঠনিক ব্যস্ততার মধ্যেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

দুই ঘণ্টা আলোচনা করে পদত্যাগ

পদ ছাড়লেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি | কালবেলা

বুধবার রাতে নিজের পদত্যাগের বিষয়ে জাহিদ আহসান বলেন, সভায় প্রায় দুই ঘণ্টা সবার সঙ্গে আলোচনা করার পর তিনি পদত্যাগ করেছেন। তার ভাষ্য অনুযায়ী, পারিবারিক পরিস্থিতি এবং সামনে থাকা কাউন্সিল—দুই বিষয় বিবেচনায় নিয়েই তিনি এ সিদ্ধান্ত নেন।

পদ ছাড়ার পর নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও অবস্থান স্পষ্ট করেছেন জাহিদ আহসান। তিনি জানান, আগামীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূল দলে যোগ দিয়ে দলটির রাজনীতিতে সক্রিয় থাকবেন।

আহসান লাবীব ভারপ্রাপ্ত সভাপতি

জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জানান, পঞ্চম সাধারণ সভায় জাহিদ আহসান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। পরে সভায় উপস্থিত কেন্দ্রীয় সংসদের সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মত সিদ্ধান্তে সিনিয়র সহসভাপতি আহসান লাবীবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

আহসান লাবীব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সমাজসেবা সম্পাদক এবং সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছাড়লেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি

২০২৫ সালে যাত্রা জাতীয় ছাত্রশক্তির

জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন হিসেবে ২০২৫ সালের ৩১ অক্টোবর জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কমিটিতে সভাপতি করা হয় জাহিদ আহসানকে এবং সাধারণ সম্পাদক হন আবু বাকের মজুমদার।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে সভাপতি এবং আল আমিন সরকারকে সাধারণ সম্পাদক করা হয়।

এর আগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) নাম পরিবর্তন করে জাতীয় ছাত্রশক্তি করার এক সপ্তাহের মধ্যে সংগঠনটির চার সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল।

জাতীয় ছাত্রশক্তির কাউন্সিল আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় তার আগেই সংগঠনটির শীর্ষ নেতৃত্বে এই পরিবর্তন এলো।

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

জাতীয় ছাত্রশক্তির সভাপতির পদ ছাড়লেন জাহিদ আহসান, যাচ্ছেন এনসিপির মূল দলে

১১:৪৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬