০৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

জার্মানির প্রতি পাঁচজনে একজন তরুণ দেশ ছাড়তে চান

  • Sarakhon Report
  • ০৪:১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • 66

গত ৯ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে ১৪ থেকে ২৯ বছর বয়সি ২,০১২ জনের মতামতের ভিত্তিতে তৈরি এ সমীক্ষায় প্রায় ২১% অংশগ্রহণকারী বলেছেন, আরো উন্নত জীবনের সন্ধানে তারা জার্মানি ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছেন৷ ৪১% তরুণ বলেছেন, তারা দীর্ঘমেয়াদে বিদেশে চলে যাওয়ার কথা ভাবতে পারেন৷

সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, ১৪ থেকে ২৯ বছর বয়সি প্রতি পাঁচজন জার্মান নাগরিকের মধ্যে একজন অন্য দেশে চলে যাওয়ার কথা ভাবছেন৷ তাদের মধ্যে অন্তত ৪০ শতাংশ দীর্ঘমেয়াদে এমন পরিকল্পনা করছেন – এমন তথ্যও উঠে এসেছে সমীক্ষায়৷

‘ইউগেন্ড ইন ডয়েচলান্ড’, অর্থাৎ ‘জার্মানিতে তরুণরা’ শীর্ষক সমীক্ষাটি করেছে ডেটাজকি ফেরলাগ নামের একটি প্রতিষ্ঠান৷ গত ৯ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে ১৪ থেকে ২৯ বছর বয়সি ২,০১২ জনের মতামতের ভিত্তিতে তৈরি এ সমীক্ষায় প্রায় ২১% অংশগ্রহণকারী বলেছেন, আরো উন্নত জীবনের সন্ধানে তারা জার্মানি ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছেন৷ ৪১% তরুণ বলেছেন, তারা দীর্ঘমেয়াদে বিদেশে চলে যাওয়ার কথা ভাবতে পারেন৷

কারণ স্থবির অর্থনীতি, বেড়ে চলা আবাসন খরচ এবং এআই

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি৷ যুক্তরাষ্ট্র এবং চীনের পরেই জার্মানির স্থান৷ এমন দেশের তরুণরা কেন উন্নততর জীবনের আশায় অন্য দেশে যেতে চান? সমীক্ষায় অংশ নেয়া অনেকেই এর কারণ হিসেবে বলেছেন, জার্মানিতে তারা অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন৷ অর্থনৈতিক নিরাপত্তাহীনতার কারণ হিসেবে গত দুই বছর ধরে জার্মানির অর্থনীতিতে যে এক ধরনের স্থবিরতা চলছে সে বিষয়টি তুলে ধরেছেন তারা৷ আরো বলেছেন, আবাসন খরচ ক্রমাগত বাড়তে থাকা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর প্রসারের কারণে কর্মজীবনে শঙ্কা বৃদ্ধি এবং ক্রমবর্ধমান আর্থিক চাপ তাদের স্বাবলম্বী হওয়ার পথ আরো কঠিন করে তুলছে৷

সমীক্ষার পরিচালক জিমন শ্নেৎসার মনে করেন, ‘‘সাম্প্রতিক বছরগুলোর চাপ তরুণদের ওপর কতটা প্রভাব ফেলছে, মানসিক সেই চাপ যে ক্লান্তি এবং ভবিষ্যৎ সম্ভাবনার অভাববোধের মতো অনুভূতির জন্ম দিচ্ছে – এ সমীক্ষার ফলাফল তা-ই তুলে ধরেছে৷”

হামবুর্গের আইনের ছাত্র ফ্রেডেরিক ডিডাব্লিউ-কে জানিয়েছেন কেন তিনি অন্য দেশে যেতে চান৷ ২৯ বছর বয়সি তরুণ বলেন, ‘‘আমি গত বছর পিএইচডির জন্য তিন মাস টোকিওতে ছিলাম৷ জায়গাটা আমার খুব ভালো লেগেছে৷ তাই আগামী বছর সেখানে চলে যাওয়ার কথা ভাবছি৷”

তবে তার টোকিও যেতে চাওয়ার কারণ মোটা অঙ্কের আয় করে উন্নততর জীবনযাপন নয়৷ তার মতে, তরুণ আইনজীবীদের জন্য জার্মানিতে সেই সুযোগ এখনো অনেক বেশি৷ তবু তিনি জাপানে যেতে চান৷ কারণ, সেখানে তার ‘‘ভিন্ন ধরনের জীবনযাপন সত্যিই ভালো লেগেছিল” এবং টোকিওতে জীবন ‘‘একটু বেশি শান্তিপূর্ণ, একটু বেশি পরিষ্কার ছিল৷” তবে ফ্রেডেরিক আরো বলেন, ‘‘সাধারণভাবে, আমি ভিয়েনা, লন্ডন বা প্যারিসে থাকার কথাও বিবেচনা করবো৷”

২০২৪ সালে ডিস্টাটিস-এর করা এক সমীক্ষায় দেখা যায়, বিশ্বের সবচেয়ে বেশি মানুষ এখন সুইজারল্যান্ডে যেতে চান৷ সুইজারল্যান্ডের পরেই রয়েছে অস্ট্রিয়া৷ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা নির্ভরযোগ্য সরকারি পরিষেবা এবং উন্নত জীবনযাত্রার মানের জন্য নিয়মিতই বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরগুলোর তালিকার প্রথম সারিতে স্থান পায়৷ ২০২৪ সালে মার্সার-এর করা আরেক জরিপ বলছে, জীবনযাত্রার মানের দিক থেকে সুইজারল্যান্ডের সবচেয়ে বড় শহর জুরিখের ঠিক পরেই রয়েছে ভিয়েনা৷ সেই তালিকায় ওপরের দিকে যুক্তরাষ্ট্র, স্পেন এবং ফ্রান্সের শহরগুলোর নামও স্থান পেয়েছে৷

ডিডাব্লিউডটকম

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

জার্মানির প্রতি পাঁচজনে একজন তরুণ দেশ ছাড়তে চান

০৪:১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬