০৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের নিষেধ অমান্য করে ফের খেলার মাঠ সংস্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলসংলগ্ন খেলার মাঠের সংস্কারকাজ প্রশাসনের সাময়িক স্থগিতাদেশের মধ্যেই আবার শুরু হয়েছে। শুক্রবার সকালে ঠিকাদার প্রতিষ্ঠান মাঠে কাজ শুরু করলে তা বন্ধ করতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা সেখানে যান। তবে উপস্থিত কয়েকজন শিক্ষার্থীর বাধার মুখে তারা কাজ বন্ধ করতে পারেননি। এ সময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের তর্কাতর্কির ঘটনাও ঘটে।

পরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আব্দুস সাত্তার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। প্রশাসনের সিদ্ধান্তের বিষয়টি শিক্ষার্থীদের ব্যাখ্যা করলেও সংস্কারকাজ চলতে থাকে।

প্রশাসনের তদন্তের মধ্যেই কাজ ফের শুরু

সহকারী প্রক্টর ড. আব্দুস সাত্তার বলেন, সকালে কাজ পুনরায় শুরুর খবর পেয়ে উপাচার্য তাকে ঘটনাস্থলে যেতে বলেন। সেখানে গিয়ে তিনি শিক্ষার্থীদের জানান, সংস্কারকাজে অনিয়মের অভিযোগ ওঠায় প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিয়ম অনুযায়ী কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ঠিকাদার আবুল হোসেন দাবি করেছেন, কাজ বন্ধ রাখার বিষয়ে প্রশাসনের কোনো নোটিশ তিনি জানতেন না। তার ভাষ্য, তিনি সকালে এসে আগের নিয়মেই কাজ শুরু করেন।

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির কথা জানাল হল ইউনিয়ন

বিশ্ববিদ্যালয়ের হল ইউনিয়নের সহসভাপতি (ভিপি) অমিত কুমার বণিক বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতেই মাঠ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল। তার দাবি, মাঠ সংস্কারের জন্য অর্থ বরাদ্দের পর প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট দপ্তরের চূড়ান্ত অনুমোদন নিয়েই কাজ শুরু হয়েছিল বলে তারা জানেন।

হঠাৎ করে কেন কাজ বন্ধ করা হলো, সে বিষয়ে প্রশাসনের কাছে শিক্ষার্থীদের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন তিনি।

অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি

এর আগে মাঠ সংস্কারের কাজ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগ ছিল, দরপত্র আহ্বান না করে একজন অনিবন্ধিত ঠিকাদারকে কাজ দেওয়া হয়েছে, যা সরকারি ক্রয়বিধি (পিপিআর) লঙ্ঘনের শামিল। এ অভিযোগের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন সংস্কারকাজ সাময়িকভাবে স্থগিত করে।

অভিযোগ তদন্তে অধ্যাপক ড. মাহবুব কবীরকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে: উপাচার্য

সংস্কারকাজ স্থগিতের সিদ্ধান্তের পরও কীভাবে কাজ আবার শুরু হলো—এ বিষয়ে জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান স্পষ্ট করে বলেছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাজ সাময়িকভাবে বন্ধ থাকবে।

তিনি জানান, তদন্ত শেষ হওয়ার পর দ্রুত মাঠ সংস্কারের কাজ সম্পন্ন করা হবে। একই সঙ্গে অনিয়মের জন্য যারা দায়ী, তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনার কথাও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের নিষেধ অমান্য করে ফের খেলার মাঠ সংস্কার

০৮:৩৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬