০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ফুলবাড়ীর ১০৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭২টিতেই নেই প্রধান শিক্ষক, নৈশপ্রহরী শূন্য ৮০টিতে

জি২০ দেশগুলোকে বিশ্ব শান্তির পক্ষে কাজের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রীর

  • Sarakhon Report
  • ০৭:১৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • 136

ফেব্রুয়ারি ২১, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য জি২০ দেশগুলোকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত জি২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি এই আহ্বান জানান।

ওয়াং ই বলেন, বিশ্বের ক্রমবর্ধমান সংকটের সমাধান গোষ্ঠীগত সংঘাতে নয়, বরং কূটনৈতিক সংলাপ ও আলোচনার মাধ্যমে হওয়া উচিত। বিশ্ব শান্তি, সার্বজনীন নিরাপত্তা ও বহুপাক্ষিকতার পক্ষে কাজ করার জন্য সদস্য দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

ইউক্রেন সংকট ও গাজা যুদ্ধের বিষয়ে চীনের অবস্থান তুলে ধরে ওয়াং বলেন, শান্তি প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে এবং চীন সংকটের দ্রুত রাজনৈতিক সমাধানের পক্ষে কাজ করবে। গাজার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, যুদ্ধবিরতি কার্যকর রাখা এবং দ্বি-রাষ্ট্র সমাধানই একমাত্র বাস্তবসম্মত পথ।

তিনি আরও উল্লেখ করেন, এ বছর জি২০-তে ‘আফ্রিকার সময়’। কারণ আফ্রিকান ইউনিয়ন প্রথমবারের মতো পূর্ণ সদস্য হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, চীন আফ্রিকার স্বায়ত্তশাসনকে সমর্থন করে এবং বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে।

তথ্য ও ছবি-সিএমজি বাংলা

জনপ্রিয় সংবাদ

‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ

জি২০ দেশগুলোকে বিশ্ব শান্তির পক্ষে কাজের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রীর

০৭:১৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫