০৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

জীবন আমার বোন (পর্ব-৬৯)

  • Sarakhon Report
  • ০৮:০০:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪
  • 108

মাহমুদুল হককে বাদ দিয়ে বাংলা উপন্যাসকে ভাবা ভুল হবে। বাংলাদেশে কেন মাহমুদুল হক বহু পঠিত নয় বা তাঁকে নিয়ে কম আলোচনা হয় এ সত্যিই এক প্রশ্ন। 

মাহমুদুল হকের সাহিত্য নিসন্দেহে স্থান নিয়েছে চিরায়ত সাহিত্যের সারিতে। 

তার উপন্যাস জীবন আমার বোন শুধু সময়ের চিত্র নয়, ইতিহাসকে গল্পের মধ্যে দিয়ে আনা নয় সেখানে রয়ে গেছে আরো অনেক কিছু। 

তরুণ প্রজম্মের পাঠকের কাজে তাই তুলে দেয়া হলো মাহমুদুল হকের এই অনবদ্য উপন্যাস জীবন আমার বোন। আর আগের প্রজম্ম নিশ্চয়ই নতুন করে আরেকবার গ্রহন করুক এক অমৃত সাহিত্য। – সম্পাদক

মাহমুদুল হক

‘কি বলতে চেয়েছিলি?’
‘না আজ থাক। এখন আর ভালো লাগছে না। এখানে সে রকম পরিবেশ নেই। পচা নালী ঘা-র মতো থুকথুক করছে, অন্য কোথাও বসা উচিত ছিলো আমাদের-‘
‘পরিবেশ-টরিবেশও আছে এর মধ্যে, ব্যাপার কি?’
‘দোহাই তোর, জোর করিস না-‘ অসহায় ভঙ্গিতে মুরাদ বললে,
‘ আজ আর কিছু ভালো লাগছে না!’
‘তুই আমার রাত্রির ঘুম নষ্ট করছিস!’
‘তোর তো রাত্রে ঘুমই হয় না-‘
‘খচড়ামি রেখে কি বলতে চেয়েছিলি বল, ভণিতার কি দরকার।’
‘তুই আমাকে জোর করছিস, কিন্তু আমি জানি শুনলে তোর মন খারাপ হ’য়ে যাবে। তবু তোকে বলা দরকার, সেই জন্যেই যেতে চাচ্ছিলাম তোর কাছে।’
‘বুঝলাম তো, তারপর?’ খোকা বড় বড় চোখে মুরাদের দিকে তাকালো। অবসন্ন মনে হয় মুরাদকে; মানসিক শ্রান্তিতে একটু একটু ক’রে ভেঙে পড়ছে সে।
‘তোর মন খারাপ হ’য়ে যাবে খোকা, বরং শুনে কাজ নেই-‘
‘প্যানপ্যানানি রেখে খুলে বল যা বলার।’
‘কথা দে, সব শুনে আমাকে ঘৃণা করবি না।’
‘ব্যাপার কি, সিফিলিস নাকি?’
‘কি যা-তা বলছিস!’
‘সিফিলিস যা-তা ব্যাপার হ’লো? বোদলেয়রের ছিলো না?’
‘আমি তো আর বোদলেয়র নই।’
‘হ’তে কতোক্ষণ! এই যে এতো ভ্যারেন্ডা ভাজলাম তাতেও কি তুই খচড়ামিটা তোর আজন্মকালের ঘোড়ারোগ। সব কথা বুঝেও না বোঝার ভান ক’রে আমার কাঁধে গায়ের জোরে একটা মত চাপাতে চাচ্ছিস তুই।’
জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

জীবন আমার বোন (পর্ব-৬৯)

০৮:০০:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪