০১:২৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর ইরান যুদ্ধের ধাক্কাতেও যুক্তরাষ্ট্রের শ্রমবাজার শক্তিশালী, চাকরির শূন্যপদ ৭৪ লাখ জাপান-যুক্তরাষ্ট্রের যৌথ হস্তক্ষেপে ঘুরে দাঁড়াল ইয়েন, আরও পদক্ষেপের ইঙ্গিত সিন্ধু পানি চুক্তি: ছয় দশক পর বদলে যাওয়া বাস্তবতায় নতুন হিসাবের সময় ভাঁজযোগ্য আইফোনের উৎপাদন দিনে মাত্র কয়েকশ, বাজারে সরবরাহ নিয়ে শঙ্কা ট্রাম্পের নতুন দাবি: ইউক্রেনকে দেওয়া শত শত বিলিয়ন ডলার ইউরোপের কাছ থেকে ফেরত চান রাশিয়ার নাশকতায় ইউরোপে বাড়ছে সংঘাতের ঝুঁকি, চাপে ন্যাটো ছয় মাসের যুদ্ধে আরও আত্মবিশ্বাসী ইরান, বাড়তে পারে সংঘাত পেন্টাগনে ফাঁস ঠেকাতে ৫০ কর্মকর্তার পলিগ্রাফ পরীক্ষা, ইরান যুদ্ধের তথ্য ঘিরে নজিরবিহীন তদন্ত

জীবন আমার বোন (পর্ব-৮৪)

  • Sarakhon Report
  • ১২:০০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • 215

মাহমুদুল হককে বাদ দিয়ে বাংলা উপন্যাসকে ভাবা ভুল হবে। বাংলাদেশে কেন মাহমুদুল হক বহু পঠিত নয় বা তাঁকে নিয়ে কম আলোচনা হয় এ সত্যিই এক প্রশ্ন। 

মাহমুদুল হকের সাহিত্য নিসন্দেহে স্থান নিয়েছে চিরায়ত সাহিত্যের সারিতে। 

তার উপন্যাস জীবন আমার বোন শুধু সময়ের চিত্র নয়, ইতিহাসকে গল্পের মধ্যে দিয়ে আনা নয় সেখানে রয়ে গেছে আরো অনেক কিছু। 

তরুণ প্রজম্মের পাঠকের কাজে তাই তুলে দেয়া হলো মাহমুদুল হকের এই অনবদ্য উপন্যাস জীবন আমার বোন। আর আগের প্রজম্ম নিশ্চয়ই নতুন করে আরেকবার গ্রহন করুক এক অমৃত সাহিত্য। – সম্পাদক

মাহমুদুল হক

‘তাই বুঝি, এর জন্যে এতো ঝড়-বৃষ্টি? আগে তো এ রকম ছিলি না? তুই দেখছি পাগল না ক’রে ছাড়বি নাং ‘কেন তুলবি তুই ওসব বাজে কথা?’

‘ভুল হয়েছে বাবা, মাফ ক’রে দে–‘

‘কি অন্যায় করেছি আমি, যে তুই ওসব অলক্ষুণে কথা তুলবি!” ‘আরে বাবা বললেই তো আর কেউ মরে না, মরা কি অতো সহজ!’

‘কি জানিস তুই, কখন কোন কথা লেগে যায়, কখন কোন্ কথা

সত্যি হ’য়ে যায়!’

‘ঠিক আছে, আর কখনো বলবো না, কথা দিচ্ছি!’

ভেজা চোখে ওরু মুখের দিকে তাকিয়ে রইলো রঞ্জু। বললে, ‘সব

জিনিশ নিয়ে ঠাট্টা-ইয়ার্কি করবি না কিন্তু–‘

‘আবার? মাথা খারাপ তোর!’

‘বুক আলগা কর-‘

খোকার পরনে ছিলো পাঞ্জাবি। দুটো বোতাম খুলে ফেললো সে। রজু থুথুথু ক’রে তিনবার তার বুকে থুতু দিলো।

‘যাক্ বাবা, এ যাত্রা কোনোমতে টিকে গেলাম!’

রজুকে মতিঝিল কলোনীতে পৌঁছে দিয়ে ঘরে ফিরে এলো থোকা; দুপুরের পর তাকে আবার যেতে হবে আনতে।

গেটের মুখেই দেখা লুলু চৌধুরীর সঙ্গে; ঠিক বিশ্বাস করতে পারছিলো না খোকা নিজের চোখকে। তাকে না পেয়ে বিমর্ষ মুখে ফিরে যাচ্ছিলো লুলু চৌধুরী।

‘খুব আশ্চর্য হ’য়ে গিয়েছেন না?’

‘কিছুটা–‘ ড্রইংরুমে বসালো খোকা লুলু চৌধুরীকে।

ময়ূরনীল জর্জেট শাড়ি লুলু চৌধুরীর পরনে। বসার সময় কোলের ওপর আঁচল ঝ’রে পড়ে। ত্রস্ত হাতে কাঁধে আঁচল তুলে লুলু চৌধুরী বললে, ‘কোনো অসুবিধে করলাম না তো?’

নিরুৎসাহিত খোকা বললে, ‘ঠিক তা নয়, তবে আপনাকে যার আপ্যায়ন করার কথা, আপাতত সে ঘরের বাইরে, আমার বোন রঞ্জুর কথা বলছি–*

‘আপনি তো আছেন!’

কিছু একটা বলতে হয় তাই বলা, এমন ভঙ্গিতে গা ছেড়ে খোকা জিগ্যেশ করলে, ‘মুরাদ ঘরে, না বেরিয়েছে?’

‘এতোক্ষণ বোধহয় বেরিয়ে পড়েছে। চিন্তা করলেন কিছু?’

‘বুঝতে পারছি না!’

জনপ্রিয় সংবাদ

সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

জীবন আমার বোন (পর্ব-৮৪)

১২:০০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪