০৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

জ্বালানি নিরাপত্তা ছাড়া শিল্পায়নের গতি ফিরবে না: ডিসিসিআই

দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি সংকট শিল্পখাতে বড় চাপ তৈরি করেছে। উৎপাদন, রপ্তানি ও বিনিয়োগে এর নেতিবাচক প্রভাব দিন দিন বাড়ছে। ডিসিসিআই ও সানেম আয়োজিত এক আলোচনায় বক্তারা বলেন, টেকসই শিল্পায়নের জন্য সমন্বিত জ্বালানি নীতি, নবায়নযোগ্য শক্তির বিস্তার এবং সরবরাহ ব্যবস্থার আধুনিকায়ন এখন সময়ের দাবি।

২০২৩–২৪ অর্থবছরে গ্যাসের মূল্য উল্লেখযোগ্যভাবে বাড়ায় টেক্সটাইল, স্টিল ও সার–সহ প্রধান শিল্পগুলোতে উৎপাদন ৩০–৫০ শতাংশ কমে গেছে। এসএমই খাত আরও সংকটে। দেশে গ্যাস–উৎপাদন না বাড়ায় আমদানি–নির্ভরতা বেড়েছে এবং জ্বালানি দক্ষতাও মাত্র ৩০ শতাংশে সীমাবদ্ধ।

বিশেষজ্ঞদের মতে, গ্রিড আধুনিকায়ন, জ্বালানি সাশ্রয়, বাধ্যতামূলক এনার্জি অডিট, প্রণোদনা বৃদ্ধি এবং নবায়নযোগ্য শক্তির দ্রুত প্রসার ছাড়া বর্তমান সংকট কমানো সম্ভব নয়। উদ্যোক্তারা বলেন, পর্যাপ্ত জ্বালানি না থাকায় শিল্প উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে। এলপিজি ও সোলার–ভিত্তিক শক্তি ব্যবহারের সুযোগ থাকলেও নীতি জটিলতা ও অর্থায়ন সমস্যা বড় বাধা হয়ে আছে।

সবার অভিমত—টেকসই শিল্পায়নের জন্য জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে। সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো ছাড়া শিল্পখাতের প্রতিযোগিতা ক্ষমতা ফিরবে না।

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

জ্বালানি নিরাপত্তা ছাড়া শিল্পায়নের গতি ফিরবে না: ডিসিসিআই

০৬:০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫