০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

টলস্টয়ের স্মৃতি (পর্ব- ০৩)

  • Sarakhon Report
  • ০৪:৫০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • 148

ম্যাকসিম গোর্কী

চার

শপ্যর একটি সুর বাজিয়ে শোনাচ্ছিলেন গোল্ডেনভাইসার। ফলে লিও নিকোলাইয়েভিচ মন্তব্য করলেন, “কোনো একজন জার্মান রাজকুমার বলেছিলেন: ‘যদি তোমার কোথাও গোলামের দরকার হয়, তবে সেখানে যথাসম্ভব সংগীতের সরবরাহ করো।’ কথাটা সত্যি; এর মধ্যে সত্য-দৃষ্টির পরিচয় আছে। সুর মনকে অলস ক’রে দেয়। ক্যাথলিকরা এ ব্যাপারটি বিশেষ ভাবেই বোঝেন।

অবশ্য, আমাদের পুরোহিতরাও মেণ্ডেলসনের গানকে কখনো কোনোক্রমে গির্জায় ঢুকতে দেবেন না। হ্যাঁ, টুলায় আমার সংগে এক পুরোহিতের আলাপ হয়েছিল। তিনি আমাকে নিশ্চিত ক’রে জানালেন যে খৃস্ট কখনো ইহুদি ছিলেন না। যদিও তিনি স্বীকার করলেন যে খৃস্ট ছিলেন ইহুদি দেবতার পুত্র, এবং তাঁর মাও ছিলেন ইহুদির মেয়ে। তবু তিনি বললেন, ‘খুস্ট ইহুদি, এ অসম্ভব।’ আমি জিজ্ঞাসা করলাম, ‘কিন্তু তবে কেমন করে….?’ পুরোহিত ঘাড় নেড়ে বললেন, ‘সেইটুকুই তো হোলো দুর্বোধ্য।’

পাঁচ

গ্যালিসিয়ান রাজকুমার বৃদ্ধ ভ্লাদিমির্কো দ্বাদশ শতাব্দীতেও ‘সাহসের’ সংগে ঘোষণা করেছিলেন, ‘মিরাল্ ব’লে কোনো বস্তু নেই।’ মনীষীরা হোলেন সেই বৃদ্ধ ভ্লাদিমির্কোর মতো। তারপর ছশ বছর কেটে গেছে, কিন্তু আজো মনীষীরা পরস্পরের উদ্দেশ্যে চোঁচাচ্ছেন, মিরাক্ল্ ব’লে কিছু নেই হে, মিরাল্ ব’লে কিছু নেই। অথচ আজো সবাই মিরাকলে বিশ্বাস করে, তারা যেমনটি করতো সেই দ্বাদশ শতাব্দীতে।”

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

টলস্টয়ের স্মৃতি (পর্ব- ০৩)

০৪:৫০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪