০৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে ‘ছেলেমেয়ের লাশ ফেলে রাখার’ হুমকি ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশ্বরেকর্ড তানজিমের

  • Sarakhon Report
  • ০৯:৪২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪
  • 179

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ডট বল দেওয়ার বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব।

গতকাল বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ৪ ওভার বল করে ২১টি ডট বল করেন তানজিম। বিশ্বকাপের ইতিহাসে এটিই সবচেয়ে বেশি ডট বল দেওয়ার রেকর্ড। এর আগে এক ইনিংসে নয়জন বোলারের ২০টি ডট বল দেওয়ার নজির গড়েছিলেন। এরমধ্যে এবারের বিশ্বকাপেই সাতজন ইনিংসে ২০টি ডট বল করেন।

নেপালের বিপক্ষে ম্যাচে ৪ ওভারে ২০টি ডট বল করেছেন মুস্তাফিজুর রহমানও।

বাংলাদেশ-নেপাল ম্যাচে কোন দলই পুরো ২০ ওভার খেলতে পারেনি। বাংলাদেশ ১৯ দশমিক ৩ ওভারে ১০৬ এবং নেপাল ১৯ দশমিক ২ ওভারে ৮৫ রানে অলআউট হয়। বিশ্বকাপের ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার একই ম্যাচে দু’দল অলআউট হলো। এর আগে ২০১০ সালে অস্ট্রেলিয়া-পাকিস্তান এবং ২০১৪ সালে শ্রীলংকা-নিউজিল্যান্ড একই ম্যাচে অলআউট হয়েছিলো।

নেপালের বিপক্ষে ৪ ওভার করে বোলিং করে ৭ রান করে দেন তানজিম ও মুস্তাফিজ। বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে এক ইনিংসে বল হাতে সবচেয়ে কম রান দেওয়ার ক্ষেত্রে যৌথভাবে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন তানজিম ও মুস্তাফিজ। এর আগে গত ২৫ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৪ ওভারে ৭ রানে ১ উইকেট নিয়েছিলন স্পিনার রিশাদ হোসেন। ফলে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে এক ইনিংসে মিত্যব্যয়ী বোলার এখন রিশাদ, তানজিম ও মুস্তাফিজ।

(বাসস)

জনপ্রিয় সংবাদ

রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়?

টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশ্বরেকর্ড তানজিমের

০৯:৪২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪